নাসির হোসেনের অসাধারণ নৈপুণ্যে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ‘এ’ দল। আনঅফিসিয়াল একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ৬৫ রানে হারিয়েছে টাইগাররা। দলের জয়ের পর নাসিরকে শুভেচ্ছা জানিয়ে সাকিব আল হাসান নিজের ফেসবুকে লিখেছেন, ‘বাঘেরা একটি দুর্দান্ত জয় দিয়ে খেলায় ফিরে এসেছে এবং জেতার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।’
ম্যাচের ব্যাট-বলে দুরন্ত পারফর্ম করেন দলের অন্যতম সেরা অলরাউন্ডার নাসির হোসেন।
ব্যাট হাতে অনবদ্য শতকের পর বল হাতেও নাসিরের ৫ উইকেট শিকার করেন নাসির। এছাড়া ৪ উইকেট নিয়ে দলকে দারুণ সার্পোট দিয়েছেন পেসার রুবেল হোসেন।






