চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নারীবিদ্বেষী’ মন্তব্য করে বিপাকে পান্ডিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান কফি উইথ করন শো’তে গিয়েছিলেন ভারতের দুই ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল। সেই পর্ব প্রচারিত হওয়ার পর থেকেই সমালোচনার ঝড় বইছে। পান্ডিয়ার কিছু মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। যাকে অনেকেই ব্যাখ্যা করছেন ‘নারীবিদ্বেষী’ ও অশালীন বলে।

ঘটনা উত্তাপ ছড়াতেই বুধবার ইনস্টাগ্রামে ক্ষমা চেয়ে নিয়েছেন পান্ডিয়া। পুরো ঘটনাটা ভালোভাবে নেয়নি ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইও। দেশটির সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সের পক্ষ থেকে দুই ক্রিকেটারকেই শোকজ নোটিশ পাঠানো হয়েছিল এবং ২৪ ঘণ্টার মধ্যে তাদের জবাব দিতে বলা হয়। দুজনকে দুই ওয়ানডে ম্যাচে নিষিদ্ধ করার সুপারিশও করেছে ওই কমিটি।

কমিটির চাওয়া মতো শোকজের জবাব দিয়েছেন পান্ডিয়া। শো’তে পান্ডিয়া বলেছিলেন, একবার বাবা-মায়ের সঙ্গে পার্টি করতে গিয়েছিলেন। সেখানে কোন এক নারীর সঙ্গে নিজের সম্পর্কের কথা বাবা মায়ের কাছে জানান এবং সেই মেয়েকে দেখিয়ে বলেন, এই মেয়েটিই সেই মেয়ে।

তার পরের কথাতেই তোলপাড় আরও বেড়ে যায়। তিনি নাকি বাবা-মাকে জানান, কীভাবে তিনি প্রথম কারও সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন।

সেখানে আরও বলেছেন, কত মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়েছে এবং সেইসব নিয়ে তিনি বাবা-মায়ের সঙ্গে কতটা স্বচ্ছন্দ। এও বলেছেন, মেয়েদের হাঁটা-চলা দেখতে ভালোবাসেন। যা নিয়ে এই মুহূর্তে তোলপাড় সোশ্যাল মিডিয়া থেকে ভারতীয় ক্রিকেটপাড়া।

ভারতের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা পিটিআই’র খবর অনুযায়ী পান্ডিয়া শোকজের জবাবে লিখেছেন, ‘আমি একটি চ্যাট শোতে গিয়ে বেশকিছু মন্তব্য করেছি এটা না বুঝে যে, সেটা কাউকে অসম্মান করতে পারে এবং এতটা সংবেদনশীল হয়ে উঠতে পারে দর্শকদের জন্য। আমি হৃদয় থেকে ক্ষমা চাইছি।’

Reneta

এরসঙ্গে জুড়ে দেন, ‘আমি এটা নিশ্চিত করতে চাই যে, এর পেছনে কাউকে অসম্মান করা বা কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। আমি এই মন্তব্য করে ফেলেছিলাম শোয়ের চরিত্রের সঙ্গে ভেসে গিয়ে। ধারনাই ছিল না যে আমার মন্তব্য এতটা খারাপ প্রভাব ফেলবে।’

এমুহূর্তে ভারতীয় দলের সঙ্গে সিডনিতে রয়েছেন পান্ডিয়া। এমন ঘটনা আর হবে না বলেই জানিয়েছেন, ‘বিসিসিআই’র প্রতি সম্মান রেখেই আমি কথা দিচ্ছি এরকম ঘটনার পুনরাবৃত্তি আর হবে না ভবিষ্যতে।’

ভারতীয় মিডিয়া জানাচ্ছে, অস্ট্রেলিয়ায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও সতীর্থদের কাছেও নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন পান্ডিয়া। কোচ রবি শাস্ত্রী ও দলের সিনিয়র সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং নিজের ভুল স্বীকার করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিসিআইহার্দিক পান্ডিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

জুন ৩০, ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় ভারতের নিন্দা

জুন ৩০, ২০২৬

আমি এমন কেউ নই যে পালিয়ে যাবে: নাগেলসম্যান

জুন ৩০, ২০২৬

‘সবাই ধরে নিয়েছিল জার্মানিকে, কিন্তু ইতিহাস সৃষ্টি করেছি’

জুন ৩০, ২০২৬

চার বছর পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ডলার

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT