চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীদের আত্মরক্ষার জন্য জাবিতে ‘তায়কোয়ান্দো’ প্রশিক্ষণ

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৯:১৯ পূর্বাহ্ণ ১১, নভেম্বর ২০১৬
নারী
A A

আত্মরক্ষার কৌশল হিসাবে ও সুসাস্থ্য গঠনের উদ্দেশ্যে শিক্ষার্থীদের নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হলো `তায়কোয়ান্দো’ প্রশিক্ষণ।

বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের উদ্যোগে কেন্দ্রীয় খেলার মাঠে বৃহস্পতিবার বিকাল তিনটায় প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি ড. সামসুন্নাহার খানম।

কর্মসূচির প্রথম দিনে আত্মরক্ষা প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সভাপতি কাজী মুর্শেদ হোসেন কামাল সহ ও অন্যান্য প্রশিক্ষকবৃন্দ।

প্রাথমিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণের প্রথম দিনে প্রায় অর্ধ শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন।

জানা যায়, প্রথম পর্যায়ে তিন মাসের একটি প্রশিক্ষণ শেষে পরীক্ষা গ্রহণ করা হবে। উত্তীর্ণ শিক্ষাথীদেরকে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট দেওয়া হবে।

এ বিষয়ে সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি ড. সামসুন্নাহার খানম বলেন, ‘প্রত্যেক শিক্ষার্থীর আত্মরক্ষার জন্য যেমন এটি প্রয়োজন তেমনি সুস্বাস্থ্য গঠনের জন্যও প্রয়োজন। প্রাথমিকভাবে আমরা বিভাগের শিক্ষার্থীদের জন্য শুরু করেছি তবে যেকোন শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করতে পারবে। আশা করি বিশ্ববিদ্যালয়ের সহযোগীতা পেলে অনেকেই আগ্রহ প্রকাশ করবে।’

Reneta

প্রশিক্ষণার্থী প্রথম বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘এটি খুবই আনন্দদায়ক এবং এটি আমাদের শরীরকে ঠিক রাখবে। প্রথমদিনে বেশ ভালই লাগছে। এ প্রশিক্ষণ আমাদের সকলের ব্যক্তিগত জীবনে কাজে লাগবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় নিজেকে শেষ করে দিলেন সমর্থক

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নিখোঁজের ২০ দিন পর উঠানের নিচ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ গ্রেপ্তার ২

জুলাই ৬, ২০২৬
যুদ্ধবিদ্ধস্ত গাজা উপত্যকা

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিলো হামাস

জুলাই ৬, ২০২৬

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোন বাধা নেই: রুমিন ফারহানা

জুলাই ৬, ২০২৬
পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফ্যাসিস্ট সরকার কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে: মির্জা ফখরুল

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT