চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী পাইলটকে থাপ্পর, জেট এয়ারের দুই পাইলট বরখাস্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৬ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A

উড়ন্ত ফ্লাইটে গোলমাল সৃষ্টির দায়ে জেট এয়ারওয়েজের উর্ধ্বতন দুই পাইলটকে বরখাস্ত করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি লন্ডন থেকে মুম্বাইগামী জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। পরে বিতণ্ডায় জড়ানো দুই পাইলটকেই বরখাস্ত করা হয় বলে কর্তৃপক্ষ মঙ্গলবার এক বিবৃতিতে জানায়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে এনডিটিভি জানায়, গত ১ জানুয়ারি জেট এয়ারের লন্ডন থেকে মুম্বাইগামী একটি ফ্লাইটের ককপিটে বিতণ্ডায় জড়িয়ে পড়েন পাইলট ও তার সহকারী এক নারী পাইলট। এক পর্যায়ে পাইলট ওই নারীকে থাপ্পর মেরে বসেন। সেসময় সহকারী নারী পাইলট কাদঁতে কাঁদতে ককপিট ছেড়ে বাইরে চলে আসেন।

এরপর পাইলট নারী পাইলটকে ভিতরে আসতে বললে তিনি আসেন না। পাইলট অন্য ক্রুদের মাধ্যমে তাকে ভিতরে আসতে বললেও তিনি আসেন না। একপর্যায়ে পাইলট নিজেই প্লেন অটোমুডে রেখে ককপিট ছেড়ে বেরিয়ে আসেন এবং আবরো দুজন বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এমনকি প্লেনটি অবতরণ করার পরও তাদের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। এ ঘটনার প্রেক্ষিতে সিভিল এভিয়েশনের(ডিজিসিএ) মহাপরিচালক ওই পাইলটের লাইসেন্স বাতিল করেন। তিনি বলেন, ফ্লাইটটিতে ৩২৪জন যাত্রী ছিলেন। এ ঘটনা সম্পূর্ণভাবে নিরাপত্তার মানদণ্ড লঙ্ঘন।

এছাড়া ঘটনার তদন্তে সিভিল এভিয়েশন মন্ত্রী অশোক গাজাপতি রাজু লোকসভায় জানিয়েছেন।

ঘটনার একদিন পর জেট এয়ারের একজন মুখপাত্র জানান, ঘটনাটি মূলত ভুলবোঝাবুঝি ছিল। বিষয়টি মিটমাট করা হয়েছে। যাত্রীরাও নিরাপদে মুম্বাইয়ে অবতরণ করেছেন। যদি ওই নারী পাইলট কোন আইনি পদক্ষেপ নিতে চান তাহলে আমরা সহযোগিতা করবো।

Reneta

তিনি আরো বলেন, বিতণ্ডায় জড়ানো পাইলটদের মধ্যে সম্পর্ক রয়েছে বলে কথিত আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেট এয়ারওয়েজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT