চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী কখনোই রোমান ক্যাথলিক পুরোহিত হতে পারবেন না: পোপ ফান্সিস

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৯:৫৭ পূর্বাহ্ণ ০৩, নভেম্বর ২০১৬
নারী
A A

একজন নারীও কোনো এক সময় রোমান ক্যাথলিক চার্চের পুরোহিত হিসেবে দায়িত্ব নেবেন – এমন ধারণা সরাসরি নাকচ করেছেন পোপ ফ্রান্সিস।

এর আগেও আর্জেন্টিনিয়ান এই পোপ নারীদের পুরোহিত হিসেবে দীক্ষা না দেয়ার কথা বলেছেন। কিন্তু এবার সংবাদ সম্মেলনে এক সুইডিশ সাংবাদিকের জোরাজুরিতে তিনি সরাসরি জানিয়েই দিলেন, নারীদের জন্য এই নিষেধাজ্ঞা চিরকাল বহাল থাকবে।

পোপ ফ্রান্সিস বলেন, “সেইন্ট পোপ দ্বিতীয় জন পল শেষ স্পষ্টভাবে বলেছিলেন এ বিষয়ে এবং সেটা বহাল থাকবে, সেটাই বহাল থাকবে।” প্রমাণ হিসেবে তিনি ১৯৯৪ সালের একটি দলিলের উল্লেখ করেন যেখানে বলা হয়েছে, একজন নারী কখনোই ধর্মযাজক হওয়ার সুযোগ পাবেন না।

Banglabid

সুইডেন থেকে রোমে ফেরার পথে পোপের নিজস্ব প্লেনে হওয়া ওই সংবাদ সম্মেলনে পোপের জবাবে আবার প্রশ্ন করেন সেই সুইডিশ রিপোর্টার। জানতে চান, নারী পুরোহিত হতে পারবেন না – এই নিষেধাজ্ঞা চিরকালের জন্য কিনা। পোপ ফ্রান্সিস বলেন, “আমরা সেইন্ট দ্বিতীয় জন পলের ঘোষণাপত্রটি খেয়াল করে পড়লে বুঝতে পারব সেটা এমনটাই নির্দেশ করে।”

পোপ আরও বলেন, নারীরা অন্য অনেক কাজই পুরুষের চেয়ে ভালোভাবে করতে পারেন। সেগুলোকে তিনি ‘চার্চের কর্মকাণ্ডের নারী সংস্করণ’ বলে উল্লেখ করেন।pope2

“লোকে আমার কাছে জানতে চায়, কে ধর্মীয় দিক থেকে বা চার্চের আধ্যাত্মিকতার দিক থেকে বেশি গুরুত্বপূর্ণ, যিশুর অনুসারীরা, নাকি মেরি?” বলেন পোপ, “মেরি, অনেক বেশি।”

Reneta

তবে নারীদের নিয়ে এই প্রশংসাসূচক বক্তব্যে নারীবাদী ক্যাথলিকদের মন ভরবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। কেননা তারা চান চার্চে নারীদের আরও বড় দায়িত্ব ও পদ দেয়া হোক, যার মধ্যে পৌরহিত্যও থাকতে হবে।

এ বছরের শুরুর দিকে পোপ ফ্রান্সিস একটি গবেষণার অনুমোদন দেন, যার বিষয়বস্তু ছিল চার্চের ইতিহাসে নারী ধর্মগুরুদের ভূমিকা। তখন অনেকের মাঝেই একটা আশার সঞ্চার হয়েছিল যে, হয় তো এবার নারীদেরকেও পুরোহিত হওয়ার সুযোগ দেয়া হবে। কিন্তু পোপের এবারের কথায় সেই আশার আলো পুরোপুরিই নিভে গেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোপ ফ্রান্সিসরোমান ক্যাথলিক চার্চ
শেয়ারTweetPin

সর্বশেষ

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াই সেতুর উচ্চতা বাড়িয়ে নৌপথ সচলের দাবি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের চুল নিয়ে সামাজিক মাধ্যমে মিমের ঝড়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT