চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে তিন শ্রমিক নিহত

রাজীব দাসরাজীব দাস
৭:৪৬ পূর্বাহ্ণ ০৩, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিপিয়ারিং ওয়ার্কশপের বয়লার বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন। আহতদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত দশটার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর বটতলা এলাকার আলীরাজ রিপিয়ারিং ওয়ার্কশপে হঠাৎই বয়লার বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ শ্রমিকের। হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরেক জন।

স্থানীয় কয়েকজন জানান, এইখানে কি ব্যবসা হয়, গোপনে তালা দিয়া কি করে-না করে আমরা এগুলো জানিনা। এর আগেও কয়েকদিন আগেই বিস্ফোরণ হইছে একবার। সেসময় কয়েকজন আহত হয়েছিলো।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে দুই জনের লাশ উদ্ধার করে। ডেমরা ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক বজলুর রহমান বলেন, আমরা এসে দেখলাম যে আগুন জ্বলছে। আমরা ভেতরে ঢুকে আগুন নিভিয়েছি। এখন কোন সমস্যা নেই।

বিস্ফোরণে আহতদের প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে একজনকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় থানা পুলিশ।

সোনারগাঁও থানার এস আই মো: মাকসুদ বলেন, বয়লারে বিস্ফোরণের ঘটনা শুনে আমরা আসছি। ঘটনাস্থলেই দুইজন মারা গেছে।

Reneta

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক হাবিবুর রহমান শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বয়লার বিস্ফোরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভেবেছিলাম খামেনিকে মানুষ ঘৃণা করে: ট্রাম্প

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কে বস, সেটা নেতানিয়াহু জানেন: ট্রাম্প

জুলাই ৫, ২০২৬

‘হালান্ড বিরোধী পরিকল্পনা’ নিচ্ছেন না আনচেলত্তি

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবিদিত: রাষ্ট্রপতি

জুলাই ৫, ২০২৬

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ধাক্কা খেলো ‘আলফা’

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT