চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাদালের হাতে রেকর্ড ২১তম গ্র্যান্ড স্লাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

টানটান উত্তেজনার ম্যাচে ড্যানিল মেদভেদেভকে হারিয়ে আরও একবার অস্ট্রেলিয়ান ওপেনে শ্রেষ্ঠত্বের মুকুট পড়লেন রাফায়েল নাদাল। এই জয়ে নোভাক জোকোভিচ এবং রজার ফেদেরারকে পেছনে ফেলে এককভাবে ২১ বার গ্র্যান্ড স্লাম জয়ের অনন্য রেকর্ডের মালিক হলেন স্প্যানিশ এ কিংবদন্তি।

অস্ট্রেলিয়ান ওপেনে এটি নাদালের দ্বিতীয় শিরোপা। সার্বিয়ান নোভাক জোকোভিচ এবং সুইস রজার ফেদেরার দু’জনই গ্র্যান্ড স্লাম জিতেছেন ২০টি করে।

রোববার ছেলেদের এককের ফাইনালে রুশ মেদভেদেভকে ২-৬, ৬-৭, ৬-৪, ৬-৪, ৬-৫ সেটে হারিয়ে শিরোপা জিতেছেন নাদাল। র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে থাকা মেদভেদকে হারাতে ৫ ঘন্টা ২৪ মিনিট লেগেছে ৩৫ বর্ষী নাদালের।

রড লেভর অ্যারেনার ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা মেদভেদেভ প্রথম সেট জিতে নেন ৬-২ ব্যবধানে। পরের সেটে লড়াই হয় হাড্ডাহাড্ডি। তবে ৬-৬ এ সেটটি ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকে। সেখানে ৫-৭ ব্যবধানে হেরে ২-০ তে পিছিয়ে যান নাদাল।

তবে শিরোপার লড়াইয়ে তৃতীয় সেটেই ঘুরে দাঁড়ান নাদাল। শুরুতে মেদভেদেভ কিছুটা এগিয়ে থাকলেও ৬-৪ এ সেটটি জিতে নিয়ে খেলা বাঁচিয়ে রাখেন নাদাল।

চতুর্থ সেটে আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠেন নাদাল। ৬-৪ এ সেট জিতে নিয়ে খেলা নিয়ে যান পঞ্চম সেটে।

Reneta

শেষ সেটেও লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। তবে নাদালের অভিজ্ঞতার কাছে টিকতে পারেননি ২৫ বর্ষী মেদভেদেভ। ৭-৫ এ শেষ সেট জিতে আরও একবার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে কোর্ট ছাড়েন স্প্যানিশ কিংবদন্তি নাদাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ান ওপেনগ্র্যান্ড স্লামদিমিত্রি মেদভেদেভনাদাললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সম্ভাবনাময় উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

পাহাড়খেকোরা যতই প্রভাবশালী হোক, নেওয়া হবে কঠোর ব্যবস্থা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

ইরানের সঙ্গে এখনও চুক্তি সম্ভব: ডোনাল্ড ট্রাম্প

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় চার সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

জুলাই ১৪, ২০২৬

প্রাথমিক ও গণশিক্ষা সচিবের ছয় গ্রন্থের মোড়ক উন্মোচন

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT