চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকীয় জয়ে সেমিতে আফগানিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৬ পূর্বাহ্ণ ২৮, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বোলারদের দাপটে লো স্কোরিং ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ রানের নাটকীয় জয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে আফগানিস্তান।  

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের কলিডজ হওয়া ম্যাচে টসে হেরে ব্যাট করা আফগানরা ১৩৪ রানে অলআউট হয়। জবাবে চার ওভার হাতে থাকা সত্ত্বেও ১৩০ রানে অলআউট হয়ে যায় গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডকে হারিয়ে আসা শ্রীলঙ্কার টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয়।

আফগানিস্তানের ওপেনাররা ২৪ রানের জুটি গড়ার পর বাকি দুই রান স্কোরবোর্ডে তুলতেই চার ব্যাটারের উইকেট হারিয়ে বসে। আল্লাহ নুর এবং আবদুল হাদি পঞ্চম উইকেটে ৪৭ রানের জুটি গড়ে দলকে ব্যাটিং বিপর্যয় থেকে বের করার চেষ্টা করেন।

লঙ্কান অধিনায়ক অধিনায়ক ডুনিথ ওয়েলালাগে বলে ৫৮ বলে ২৫ রান করে আল্লাহ নূর আউট হলে জুটি ভাঙে। ৯৭ বলে ৩ চারের মারে ব৩৭ রান করা হাদির উইকেটও নেন ওয়েলাগেলা। আট নম্বরে নামা নূর আহমেদ ৪ ছক্কার মারে ৩৩ বলে ৩০ রান করেন।

শেষ দিকে আফগান ব্যাটিং অর্ডারে আবারো নামে ধস। ৬ উইকেটে ১৩২ থেকে তারা ১৩৪ রানেই অলআউট হয়ে যায়।

লঙ্কান বোলার ভিনুজা রানপাল ৯.৪ ওভারে ১০ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন ওয়েলালাগে।

Reneta

গ্রুপ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫০ রান তাড়া করে জেতা শ্রীলঙ্কার জন্য ১৩৫ রানের লক্ষ্য অতি সহজই মনে হচ্ছিল। অথচ ৪৩ রানেই তারা হারিয়ে বসে ৭ উইকেট! আফগানিস্তানের জয় তখন সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল।

অধিনায়ক ওয়েলালাগে ও রাভিন ডি সিলভা অষ্টম উইকেটে ৬৯ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে অনেকটাই নিয়ে যাচ্ছিলেন।

শ্রীলঙ্কার জয়ের জন্য যখন দরকার ২৯ রান, তখনই ৩৪ রান করা ওয়েলালাগে প্যাভিলিয়নে ফেরেন। আবারো জয়ের আশা ফিরে পায় আফগান যুবারা। ১১৬ রানের মাথায় ২১ রানে ডি সিলভা আউট হলে আফগানিস্তান জয়ের দরজায় কড়া নাড়তে থাকে।

শেষ উইকেটে ভিনুজা রানপাল ও ত্রিভিন ম্যাথিউ খেলা জমিয়ে তোলেন। রানপাল ১১ রানে অপরাজিত থাকলেও ত্রিভিন রান আউট হলে রুদ্ধশ্বাস জয় পায় আফগানিস্তান।

আগামী ১ ফেব্রুয়ারি সাউথ আফ্রিকাকে হারিয়ে শেষ চারে ওঠা ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে আফগানিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানযুব বিশ্বকাপ-২০২২লিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের অনুরোধপত্র

জুন ১৬, ২০২৬

চৌর্যবৃত্তির প্রাথমিক সত্যতা: ঢাবি অধ্যাপক রিদওয়ানুল হকের বিরুদ্ধে তদন্ত কমিটি

জুন ১৬, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে প্রধানমন্ত্রী কোন দলের সমর্থক!

জুন ১৬, ২০২৬

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন ‘শিরকের পর্যায়ে চলে যায়’: মুজিবুর রহমান

জুন ১৬, ২০২৬

আদাবরে পুলিশি অভিযান: গুলিবিদ্ধ ২, আহত ওসি-এসআই

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT