চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন ‘শিরকের পর্যায়ে চলে যায়’: মুজিবুর রহমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ১৬, জুন ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

জাতীয় সংসদে প্রবেশের পর মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরকের পর্যায়ে পড়ে- এমন মন্তব্য করেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মো. মুজিবুর রহমান।

মঙ্গলবার ১৬ জুন জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে এ আপত্তি করেন।

বিকেলে অধিবেশন শুরু হওয়ার পরপরই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, ‘কার্যপ্রণালিবিধিতে সংসদে ঢোকার পরে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করে ঢোকার কথা, এরপরে এটা নিয়ে আলোচনা-পর্যালোচনা হয়েছে, আমিও ছিলাম অতিথি। শেষ পর্যন্ত একটা সংশোধনীর ভেতরে আছে, সেটা হচ্ছে ঝুঁকিয়ে মাথা সম্মান প্রদর্শন করার ব্যাপারটা। এটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরকের পর্যায়ে চলে যায়। সেজন্য এটাকে বাদ দেওয়া হয়েছে।’

মুজিবুর রহমান বলেন, আমি মাঝে মাঝে খেয়াল করি সুন্দরভাবে আপনি সালাম দেন, আমরাও জবাবে সালাম দিই। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় এরকম করে ওই আগের ঝোঁকানোটা এখনও আছে। আপনারাও আছেন, মাননীয় ডেপুটি স্পিকারও আছে। সেজন্য আমি অনুরোধ করি কার্যপ্রণালিবিধিতে শিরককে উৎখাত করার জন্য যে বিধি করা হয়েছে, আমার মনে হয় সেটা সবার মেনে চলা উচিত। এতে নেকি হবে। গুনাহ থেকে বাঁচা যাবে। আমরা উপকার লাভ করবো।

এরপর স্পিকার বলেন, ‘আমি রুলস অব প্রসিডিউর দেখলাম-এই বিষয়ে, এটা যার যার ব্যক্তিগত বিষয়, কেউ সালাম দেবেন, কেউ অন্য কিছু করবে। সারা পৃথিবীতে আছে। তাও আমি দেখবো যে বিগত সংসদে এটা বাতিল করা হয়েছে কি না? এটা দেখে পরে আমি জানাবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনমো. মুজিবুর রহমানরুলস অব প্রসিডিউরশিরক
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ভিসা নিয়ে যে ‘খারাপ খবর’ দিল যুক্তরাষ্ট্র

জুন ২৪, ২০২৬
ছবি সংগৃহীত

বাংলাদেশি ওয়েটারকে ক্ষমা চাইতে বাধ্য করল ভারতীয় পর্যটকরা

জুন ২৪, ২০২৬

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নকল পেলে শিক্ষার্থী ও কেন্দ্রপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT