চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাজিম উদ্দিনের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ বিষয়ে রুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৮ অপরাহ্ণ ২২, মে ২০১৮
আদালত
A A

মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা নাজিম উদ্দিন মারা যাওয়ায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে মঙ্গলবার এই রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম গোলাম মোস্তফা।

‘বুকের উপর দিয়ে গেল বাস’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন আজ আদালতের নজরে আনলে আদালত এই রুল জারি করেন।

রুলে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, সড়ক যোগাযোগ সচিব সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে নাজিম উদ্দিন যাত্রাবাড়ীর শনির আখড়া থেকে মোটর সাইকেলে করে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন।

Reneta

এসময় প্রতিযোগিতা করে চলতে থাকা শ্রাবণ ও মঞ্জিল পরিবহনের দুইটি বাসের মধ্যে একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন নাজিম।

এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার পর শ্রাবণের চালক ওহিদুল ও মঞ্জিল বাসের সহকারী কামাল হোসেনকে আটক করা হয়।

মারা যাওয়ার তিন দিন আগে নাজিম উদ্দিন দ্বিতীয় কন্যা সন্তানের জনক হন। তার প্রথম কন্যা সন্তানের বয়স আট বছর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি বুলেট ব্যবহার হয়েছে, এটা পুলিশ ব্যবহার করেছে’

জুলাই ২৮, ২০২৬

বিশ্বকাপের এক সপ্তাহ পর মুখ খুললেন স্কালোনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রতিদিনের ছোট ছোট দোয়া: জীবনের প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করার সহজ উপায়

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT