চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ কোরিয়াকে আলোচনায় ফেরাতে ট্রাম্প-মুন ফোনালাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৭ পূর্বাহ্ণ ২১, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
নর্থ কোরিয়াকে আলোচনায় ফেরাতে ট্রাম্প-মুন ফোনালাপ

নর্থ কোরিয়াকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইন।

আগামী ১২ জুন নর্থ কোরীয় নেতা কিম জং উন ও ট্রাম্পের মধ্যে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় বৈঠকটি যাতে বাতিল হয়ে না যায় সেজন্য ঘনিষ্ঠভাবে কাজ করার কথা বলেছেন তারা।

যতই দিন যাচ্ছে, সিঙ্গাপুরের বৈঠকটি নিয়ে তত বেশি অনিশ্চয়তা দেখা দিচ্ছে। শেষ পর্যন্ত এই বৈঠক বাতিল হয়ে গেলে তা ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে এক বিরাট অস্বস্তিকর অবস্থা তৈরি করবে।

তাই এমন কিছু যেন না ঘটে, সেজন্য বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে তিনি পরামর্শ করছেন, চাপাচাপি করছেন তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য।

এর আগে গত ১৬ মে কিম জং উন হুঁশিয়ার করে বলেন, পারমাণবিক অস্ত্র নিয়ে ট্রাম্প যদি নর্থের ওপর চাপ সৃষ্টি করে তাহলে আসন্ন বৈঠকে দেশটির নেতা কিম জং উন আদৌ বসবেন কিনা তা পুনর্বিবেচনা করা হবে। নর্থের অভিযোগ, সাউথ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া উত্তেজনার সৃষ্টি করছে।

নর্থ কোরিয়ার হুমকির পরপরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ জানায়, এরপরও তারা জুনে ট্রাম্প-কিম বৈঠকের জন্য কাজ চালিয়ে যাচ্ছে। হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স সংবাদমাধ্যমকে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার জন্য এখনো তৈরি।

Reneta

কিন্তু গত বৃহস্পতিবার আবার ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, নর্থ কোরিয়া পরমাণু অস্ত্র নিষ্ক্রিয় না করলে লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির মতো অবস্থা হবে কিমের। পরমাণু অস্ত্র নিষ্ক্রিয় করলে নর্থ কোরিয়ার ক্ষমতায় কিম জং উনই থাকবেন বলেও প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট।

এরপর আসন্ন বৈঠক নিয়ে আরও বেশি জটিলতা দেখা দেয়।

এ পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে ব্যবধান কমিয়ে আনতে মধ্যস্থতায় আগ্রহ প্রকাশ করেছে সাউথ কোরিয়া। রোববার টেলিফোনে ট্রাম্প ও মুন এ বিষয়ে প্রায় ২০ মিনিট কথা বলেছেন বলে জানিয়েছে সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পনর্থ কোরিয়ালিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

৯৬ দেশের বিরোধীতার পর যা বলল ফিফা

জুলাই ৩১, ২০২৬

রাজধানীর বাজারে সবজির দামে আগুন

জুলাই ৩১, ২০২৬

‘পায়ের ছাপ’ স্বপ্নের সীমানা জয়ের গল্প লিখলেন আয়েশা

জুলাই ৩১, ২০২৬

নেপালে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৩, শান্তি ও সংযমের আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই ৩১, ২০২৬

অস্ট্রেলিয়া সফরের আগে সাংবাদিকদের কাছে যে প্রশ্ন শান্তর

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT