নর্থ কোরিয়া পরমাণু অস্ত্র নিষ্ক্রিয় না করলে লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফির মতো অবস্থা হবে কিম জং উন এর। এমন হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পরমাণু অস্ত্র নিষ্ক্রিয় করলে নর্থ কোরিয়ার ক্ষমতায় কিম জং উনই থাকবেন বলেও প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১২ জুন সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্র-নর্থ কোরিয়ার বৈঠক হবে বলেও আশা প্রকাশ করেন ট্রাম্প। তবে বুধবার বৈঠক না করারও হুমকি দেয় নর্থ কোরিয়া।
নর্থ কোরিয়া পারমাণবিক অস্ত্রমুক্ত করার প্রতিশ্রুতি দেওয়ার পরই ট্রাম্পের সঙ্গে কিমের মাইলফলক বৈঠকের প্রস্তুতি শুরু হয়েছিলো।
২০০৩ সালে লিবিয়ার নেতা মোহাম্মদ গাদ্দাফি পরমাণু অস্ত্র ছেড়ে দিতে সম্মত হয়, কিন্তু কয়েক বছর পরে পশ্চিমা সমর্থিত বিদ্রোহীদের হাতে নিহত হন তিনি।








