চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে আটকদের ২ জনের বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৬ অপরাহ্ণ ২১, মে ২০১৭
জনপদ, নরসিংদী
A A

সুমন রায়, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে র‌্যাবের কাছে আত্মসমর্পনকারী ৫ যুবকের মধ্যে ৩ জনকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। জঙ্গি তৎপরতার সাথে সম্পৃক্ততা না থাকায় তাদের ছেড়ে দেয়া হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

অপর দুই যুবক সালাউদ্দিন ও আবু জাফরের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে । রাত সোয়া নয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যার-১১’র সিনিয়র এএসপি আলেক উদ্দিন।

শনিবার নরসিংদীর উত্তর গাবতলী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দুবাই প্রবাসী মইন উদ্দিনের বাড়িটি ঘেরাও করে র‌্যাব-১১ সদ্যসরা। নাশকতা ও ক্ষয়ক্ষতি এড়াতে ঘিরে রাখা বাড়িটির আশপাশের বাসিন্দাদের সড়িয়ে দেয়া হয়। জারি করা হয় ১৪৪ ধারা।

দীর্ঘ ১৮ ঘন্টা অভিযান চালানোর পর রোববার সকাল সাড়ে ১০টার দিকে বাড়িটিতে অবস্থানরত ৫ যুবক আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব-১১ কার্যালয়ে নেয়া হয়।

জিজ্ঞাসাবাদ শেষে জঙ্গি সংশ্লিষ্টতা না পাওয়ায় নরসিংদী সদর উপজেলার চরভাসানিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে বাছিকুল ইসলাম, গাজীপুরের বোর্ড বাজার এলাকার আব্দুল মজিদের ছেলে মাসুদুর রহমান ও কিশোরগঞ্জের ভৈরব এলাকার মশিউরকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

র‌্যার-১১’র সিনিয়র এএসপি আলেক উদ্দিন বলেন, জঙ্গি সম্পৃক্তা না থাকায় ৩ জনকে ছেড়ে দেয়া হচ্ছে। অপর দুই জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিবিরোধী অভিযাননরসিংদী
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT