চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস

শাকের আদনান শাকের আদনান
৮:৫৮ পূর্বাহ্ণ ১৯, জুলাই ২০১৭
শিল্প সাহিত্য
A A
হুমায়ূন আহমেদ

হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস আজ

নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। বাংলা শিল্প সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে অবদান রাখা গুণী এ মানুষটি ২০১২ সালের ১৯ জুলাই মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি নেয়া হয়েছে।

তবে কীর্তিমান এই কথার জাদুকর ৬৪ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিলেও এখনও অগণিত ভক্তের মনে সমান উজ্জ্বল। কেননা বরেণ্য এ লেখক চার দশকের লেখালেখিতে কোটি পাঠকের হৃদয়ে গেঁথেছেন হিমু, মিসির আলী আর শুভ্র’র মতো অমর সব সৃষ্টি।

এর পাশাপাশি চলচ্চিত্র আর নাটক নির্মাণেও সমান সৃজনশীল ছিলেন হুমায়ূন আহমেদ। নিপুণ হাতে গড়েছেন আগুনের পরশমনি, শঙ্খনীল কারাগারের মত চলচ্চিত্র। ঘেটুগানের শিল্পীদের জীবনের করুণ গল্প নিয়ে ইমপ্রেস টেলিফিল্ম থেকে তিনি সর্বশেষ নির্মাণ করেন ঘেটুপুত্র কমলা।

Banglabid

এছাড়া তার নাটক অয়োময়ের ছোট মির্জা অথবা কোথাও কেউ নেই এর বাকের ভাই আজো দর্শক-স্মৃতিতে আলোড়ন তোলে।

কল্পবিজ্ঞান সাহিত্যেও সৃজনশীল এ মানুষটি বরাবরই রঙিন করে গেছেন শিল্পের ক্যানভাস। এঁকেছেন ছবিও। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য ১৯৯৪ সালে বহুমাত্রিক গুণের অধিকারী হুমায়ূন আহমেদ একুশে পদকে ভূষিত হন।

মৃত্যুবার্ষিকীতে গাজীপুরের নুহাশ পল্লীতে তার প্রতি শ্রদ্ধা জানাবেন তার কাছের মানুষেরা। এছাড়া সেখানে থাকছে দোয়া মাহফিলের আয়োজন।

Reneta

সবার অন্তরের মণিকোঠায় স্থান করে নেয়া কথাশিল্পী হুমায়ূন আহমেদ এভাবেই চিরকাল বেঁচে থাকবেন বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায়।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

কমলাপুর স্টেডিয়ামের বেহালদশা দেখে প্রশাসককে বরখাস্ত করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬

মস্কোর পর ওরেনবুর্গ, মূল প্রতিযোগিতায় যুবরাজের ‘অতল’

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আগস্ট ৯, ২০২৬

মস্তিষ্কে রক্তক্ষরণ: রাবি শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT