চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন সড়ক পরিবহন আইন: বিআরটিএ’তে উপচে পড়া ভিড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

‘সড়ক পরিবহন আইন-২০১৮’ আইনে চালকেরা উদ্বেগ উৎকণ্ঠার কথা জানালেও নতুন সড়ক পরিবহন আইনের জেরে যানবাহনের মালিক-চালকদের উপচে পড়া ভিড় দেখা গেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এর কার্যালয়ে। বাড়তি এই চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। পুলিশ জানিয়েছে আইন কার্যকরের আগে কিছু প্রস্তুতিমূলক কাজ করেছেন তারা। আগামী সপ্তাহে মামলা-জরিমানার নতুন পদ্ধতি কার্যকর করা হবে।

গাড়ির ডিজিটাল নাম্বর প্লেট, ফিটনেস সনদ ও লাইসেন্স সংগ্রহ করতে চালকেরা ভিড় করছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সংশ্লিষ্টরা জানান নতুন আইন হওয়ার আগে এত লম্বা লাইন হতো না। নতুন আইনে শাস্তি বেশি হওয়ায় পরিবহন মালিক ও চালকের মধ্যে একধরনের ভয় কাজ করছে। তাদের মধ্যে পরিবর্তন এসেছে। এ কারণে সব ধরনের গাড়ির ডিজিটাল নম্বর প্লেট, ফিটনেস সনদ, লাইসেন্স সংগ্রহ ও আবেদন করতে বিআরটিএ-তে মানুষের ভিড় অনেক বেড়েছে।

বিআরটিএর আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার (পিসি) ওয়াহেদ মিয়া জানান, বিআরটিএ-তে এসে মানুষ যেন সঠিক সেবা পায় সেজন্য আমরা কাজ করছি, অনেক সময় ভেতরে দালালদের দৌরাত্ম্য বেড়ে যায়। তবে গত দুই দিনে ১৪-১৫ জনকে ধরে শাস্তি দেওয়া হয়েছে।

এদিকে নতুন আইন বিষয়ক বাস মালিক-শ্রমিক সমিতি, চালক ও হেলপারদের নিয়ে সচেতনতা কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। মঙ্গলবার তিনটি সচেতনতা কর্মসূচির আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিকের উত্তর ও দক্ষিণ বিভাগ।

দুপুর সাড়ে এগারোটায় ট্রাফিক উত্তর বিভাগের আওতাধীন আব্দুল্লাহপুরে এবং সাড়ে বারোটায় এয়ারপোর্ট ট্রাফিক জোনের এয়ারপোর্ট ট্রাফিক বক্সের সামনে এ কর্মসূচির আয়োজন করে।

Reneta

মহানগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের ‍উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায় বলেন, চালক ও হেলপারদের নির্ধারিত বাস স্টপেজে বাস থামানো, চলন্ত অবস্থায় বাসের দরজা বন্ধ রাখা, ঘুমঘুম চোখে গাড়ি না চালানো, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি না চালানো, গাড়ি চালানোর আগে গাড়ির অন্যান্য কাগজপত্র সঠিক আছে কিনা তা দেখে নেয়া, মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি না চালানো ও পথচারীদের রাস্তা পারাপারে (ফুটওভারব্রিজ, জেব্রা ক্রসিং ব্যবহার) ইত্যাদি বিষয় মেনে চলার জন্য চালক, হেলপার ও পথচারীদের আহ্বান জানান হয়েছে।

ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে জানিয়ে তিনি ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ প্রতি সকলকে শ্রদ্ধাশীল হওয়ার অনুরোধ জানান।

সচেতনতা কর্মসূচিতে ঢাকা সিটি-বাস মালিক, চালক ও হেলপারসহ প্রায় ৭০/৮০ জন উপস্থিত ছিলেন। এ সময় “সড়ক পরিবহন আইন-২০১৮” বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে সিটি-বাস মালিক, চালক, হেলপার ও যাত্রীদের মাঝে ট্রাফিক উত্তর বিভাগের প্রকাশিত লিফলেট বিতরণ করা হয়।

অন্যদিকে গুলিস্তান, হাইকোর্ট, শাহবাগ, চানখারপুল ও আজিমপুর এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালায় ট্রাফিকের দক্ষিণ বিভাগ।

লালবাগ ট্রাফিক জোনের সহকারি পুলিশ কমিশনার মনতোষ বিশ্বাস বলেন, সকালে জনসাধারণ, গাড়ির চালক ও কন্ডাক্টরদের সচেতন করতে এ প্রচারণা চালানো হয়।

এদিকে নতুন ট্রাফিক আইন নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে চালকেরা। মহাখালী বাসস্ট্যান্ডের আব্দুল রহিম নামের বাসচালক বলেন, নতুন আইনে জরিমানা বেশি করা হয়েছে বলে শুনেছি। এমন হলে তো বসত ভিটা বিক্রি করতে হবে।

বাইক চালক মিনহাজ উদ্দিন বলেন, নতুন আইনকে সাধুবাদ জানাই। তবে ঢাকা সিটির ভেতর যদি শুধুমাত্র ঢাকা মেট্রোর মোটর বাইক অনুমোদন দেয়া যেত সেটা অনেক সুবিধা বয়ে আনত।

নতুন আইন প্রসঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘নতুন আইন সম্পর্কে প্রচার-প্রচারণা করা দরকার, সংশ্লিষ্টরা অনেকেই বিষয়টি জানে না। তবে সঠিকভাবে আইন বাস্তবায়ন করলে সুফল পাওয়া যাবে বলে জানান তিনি।

সোমবার এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, চলতি সপ্তাহে নতুন আইনে কোনো মামলা হবে না। আইন কার্যকরের আগে কিছু প্রস্তুতিমূলক কাজ করেছে ডিএমপি। সচেতন করা হচ্ছে, প্রচারণা চালানো হচ্ছে, লিফলেট বিতরণ করা হচ্ছে। ট্রাফিক পুলিশের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগামী সপ্তাহে মামলা-জরিমানার নতুন পদ্ধতি কার্যকর করা হবে।

তিনি বলেছেন, আইন পুরোদমে বাস্তবায়ন শুরু হলে সড়কের ট্রাফিক শৃঙ্খলা ফিরে আসবে। সব মামলা সার্ভারে জমা হবে। সড়কে দায়িত্ব পালনকারী প্রত্যেক ট্রাফিকের গায়ে ক্যামেরা লাগানো থাকবে। মামলা দেয়ার সময় ছবি না তোলা থাকলে সেই ট্রাফিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যেসব সড়কে ফুটওভার ব্রিজ নেই সেখানে পথচারীদের সড়ক পারাপারে সহযোগিতা করবে ট্রাফিক পুলিশ। আর যেসব সড়কের ফুটওভার ব্রিজ আছে, সেখানে ব্রিজ ব্যবহার না করা হলে পথচারীদের শাস্তি দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক পরিবহন আইন ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাহাঙ্গীরনগরে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

পরবর্তী

জাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ ৪ জনের পদত্যাগ

পরবর্তী

জাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ ৪ জনের পদত্যাগ

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইএসের জন্য ভিডিও তৈরি করতে ঢাকায় এসেছিল নব্য জেএমবি’র সদস্যরা

সর্বশেষ

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT