চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন মন্ত্রিসভায় চমকের কারণ জানালেন ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A

দশম জাতীয় সংসদ থেকে মাত্র দু’জন মন্ত্রী একাদশ সংসদের এবারের মন্ত্রিসভায়। বাদ পড়েছেন আগের সরকারে ৩৬জন পূর্ণমন্ত্রী। জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে আরেকটি এমনিতের খালি। ২৪ মন্ত্রী তালিকায় ২২জনই নতুন। বলতে গেলে অনেকটাই চমকে দেওয়া মন্ত্রিসভা।

দ্বিতীয় দফায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ শেষে বঙ্গভবন থেকে বের হয়ে সাংবাদিকদের এমন চমকের আসল কারণ জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলছেন: সংগঠন আওয়ামী লীগের সঙ্গে যেন সরকার মিশে না যায়, সেদিকটাতে নজর রেখেই এবারের মন্ত্রিসভা। যারা বাদ পড়েছেন তাদের হারানোর কিছু নেই বলেও মনে করছেন আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা।

ইশতেহার বাস্তবায়ন আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ দাবি করে কাদের বলেন: ইশতেহারে বাংলাদেশ আওয়ামী লীগের যে প্রতিশ্রুতিগুলো রয়েছে, সেগুলো অক্ষরে অক্ষরে পালন করা এবং বাস্তবায়ন করা আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ।  এ চ্যালেঞ্জ মোকাবেলায় আওয়ামী লীগ সরকোরে তিন ধাপের পরিকল্পনা রয়েছে।  পাঁচ বছরের এ মেয়াদে শুরুতে, মাঝে এবং শেষে এ তিন ভাগে ইশতেহারের বাস্তবায়ন করতে চায় আওয়ামী লীগ।

চমক প্রসঙ্গে তিনি বলেন: আমাদের লিডারের (শেখ হাসিনা) সঙ্গে আলাপ-আলোচনা করে আকার-ইঙ্গিতে আমার মনে হয়েছিল এমন কিছু হবে।

যারা মন্ত্রীত্ব হারিয়েছেন তাদের প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: আমার মনে হয় এখানে কারো হারানোর কিছু নেই। কেউ কিছু হারাচ্ছে না। আমার মনে হয় এটা দায়িত্বের পরিবর্তন, দায়িত্বে রূপান্তর। সরকারের মধ্যে দলটা হারিয়ে যাক এটা আমরা চাইনি।

Reneta

বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এসময় সিনিয়র রাজনীতিবিদ, উচ্চপদস্থ আমলা, কূটনীতিকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।

শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি একাদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শপথ বাক্য পাঠ করান। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপ-মন্ত্রীরা আলাদা আলাদা ভাগে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ করেন।

এবারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ স্থান পেয়েছেন ৪৭ জন। এদের মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী ৩ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনওবায়দুল কাদেরমন্ত্রিসভার শপথ
শেয়ারTweetPin

সর্বশেষ

আপিল চলাকালে কেনেডি সেন্টারে ট্রাম্পের নাম না রাখার নির্দেশ বহাল

জুলাই ৯, ২০২৬

বিমানভাড়া ও জ্বালানির মূল্যবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালীন ভ্রমণে মন্দা

জুলাই ৯, ২০২৬

দুই মিনিটেই কৌতূহল বাড়ালো ‘মাস্তুল’!

জুলাই ৯, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় অস্থির মধ্যপ্রাচ্য, যুদ্ধবিরতি টিকবে তো?

জুলাই ৯, ২০২৬

নরওয়ে দলে অসুস্থতার মড়ক? যা জানালেন ওডেগার্ড-হালান্ডদের চিকিৎসক

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT