চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বছরের অপেক্ষায় গুগল ডুডল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩১ পূর্বাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

আসছে নতুন বছর। ২০১৬ সালের শেষ দিনে পুরনোকে পেছনে ফেলে নতুন বছরকে বরণ করে নেয়ার অপেক্ষায় আছে গোটা বিশ্ব। আর এরই প্রতিফলন যেন দেখা গেল গুগলের নতুন ডুডলে।

টেক জায়ান্ট গুগল বিভিন্ন বিশেষ দিন বা উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করে। নতুন বছরের আগমন বা নিউ ইয়ার এমনই একটি বিশেষ উপলক্ষ। এই উপলক্ষকে সামনে রেখে গত বছর ২০১৫-র শেষ দিনে পাখির ডিম দিয়ে এবং ২০১৬-র প্রথম প্রহরে সেই ডিম ফুটে ‘২০১৬’ নামের ছানা বের হওয়ার চমৎকার ডুডল বানিয়েছিল প্রতিষ্ঠানটি।

এবারের নিউ ইয়ারের আগের দিনের ডুডলে দেখা যাচ্ছে নানা রঙের অনেকগুলো বেলুন। সবগুলো ওপর থেকে ঝুলে আছে একটি জালের মধ্যে। তাদের একেকটার চেহারার অভিব্যক্তি একেক রকম। কেউ হাসছে, কেউ ভাবছে, কেউ দুশ্চিন্তায় আছে, আবার কেউ ব্যাপক উত্তেজনা নিয়ে ফুলে ফেঁপে আছে।

Banglabid

কিন্তু সবগুলো বেলুনের চোখই পাশে থাকা একটা দেয়ালঘড়ির দিকে। ঘড়িটাতে রাত ১২টা বাজার মিনিট তিনেক বাকি। সবাই অপেক্ষা করছে, কখন ১২টা বাজবে, কখন নতুন বছর ২০১৭ শুরু হবে।

নিউ ইয়ারস ইভ বা নতুন বছরের আগের দিন, আগের রাতটাকে এই ডুডলের মধ্য দিয়েই ফুটিয়ে তুলেছে গুগল। দেখা যাক, রাত ১২টার পর ডুডলটা পাল্টে কী হয়, বেলুনগুলো কী করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুগলগুগল ডুডল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT