চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বছরে নতুন গৃহসাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৭ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৫
অন্যান্য
A A

কয়েকদিন পরেই নতুন বছরে পা দিবে সারা বিশ্ব। জীবন থেকে হারিয়ে যাবে আরো একটি বছর। নতুন বছরকে বরণ করে নিতে আপনার পরিকল্পনার সীমা নেই। তাহলে সেই পরিকল্পনা ঘরের জন্য থাকবে না কেনো? নতুন বছরে ঘরখানিকে দিতে পারেন নতুন একটি লুক। জেনে নিন নতুন বছরের শুরুতে কি কি পরিবর্তন আনতে পারেন ঘরের সাজে।

রঙের বদল: নতুন বছরেও ঘরে সেই পুরনো রঙ নিশ্চয়ই আপনি চাননা। তাই নতুন বছর উপলক্ষে ঘরখানাকে সাজান নতুন রঙে। এতদিন যদি ঘরের দেয়ালে কোনো হালকা রঙ থেকে থাকে তাহলে এবার সেখানে নিয়ে আসুন গাড় রঙের ছোঁয়া। লাল, সবুজ যেকোনো রঙেই রাঙাতে পারেন ঘরের দেওয়াল। তবে অবশ্যই সেক্ষেত্রে নিজের রুচি এবং কার ঘর সেটি মাথায় রেখে রঙ নির্বাচন করবেন।

পর্দা: পুরনো ঘরখানাকে নিমেষে বদলে ফেলার প্রথম উপায় হলো ঘরের পর্দা বদলে ফেলা। বেশ কয়েক বছর হয়ে গেলো ঘরের পর্দাগুলো ব্যবহার করছেন? তাহলে এবার এগুলো বদলানোর সময় এসেছে। বাজারে নেট, সিনথেটিক, বাটিক, ব্লক সহ নানান ধরনের পর্দা পাবেন। বসার ঘরের জন্য ঝালরওয়ালা পর্দা, শোবার ঘরে হালকা রঙের কিন্তু ভারী কাপড়ের পর্দা এবং বারান্দার দিকে উজ্জ্বল রঙের কিন্তু হালকা পর্দা লাগিয়ে নিতে পারেন। 

আসবাব: যেসব আসবাব অনেক দিনের পুরনো হয়ে গেছে সেসব এবছর বাইরে ফেলার সময় এসেছে। এবার ঘর সাজান নতুন ফার্নিচারে। কম্পিউটার টেবিল হোক বা বাচ্চার পড়ার টেবিল সেসব বদলে ফেলুন এবার। পুরনো বা নষ্ট হয়ে আসা জিনিসগুলো আপনার ঘরের সৌন্দর্যই নষ্ট করবে। তার বদলে নতুন কিছু দিয়ে ঘর সাজান। 

ফুল: ঘর সাজাতে ফুলের কোনো বিকল্প নেই। আর ফুল আপনার ঘরকে সতেজ রূপে ফেরত আনার জন্য যথেষ্ট। তবে সত্যিকারের ফুল না হোক ফুলদানীতে নকল ফুলও আপনার ঘরের সৌন্দর্য নষ্ট করার জন্য যথেষ্ট। 

বিছানার চাদর: এখন অনেকেই নকশী কাঁথাকেই বিছানার চাদর হিসেবে ব্যবহার করেন। কেউ কেউ পছন্দ করেন ব্লক বা বাটিক। ঘরের দেওয়ালের রঙ, পর্দা এবং রুচির সঙ্গে মিলিয়ে আপনিও বেছে নিতে পারেন মনের মতো বিছানার চাদর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিলিস্তিন হবে তোমাদের গোরস্থান, ইসরাইলকে আইএসের হুমকি

পরবর্তী

উত্তেজনা বাড়িয়ে জাপানী জল সীমায় কামানবাহী চীনা জাহাজ

পরবর্তী

উত্তেজনা বাড়িয়ে জাপানী জল সীমায় কামানবাহী চীনা জাহাজ

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সর্বশেষ

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬

মাথা উঁচু করে বাঁচতে চান জুলাইয়ের আহতরা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT