চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ছবিতে চিত্রনায়ক ইমন, নায়িকা সালওয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

পাসওয়ার্ড, ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা (আকবর), অনন্ত জলিলের প্রযোজনায় ছবিতে নাম লেখানোর পর নতুন আরও এক ছবি করতে যাচ্ছেন চিত্রনায়ক ইমন।

সাইদুল ইসলাম রানার পরিচালনায় ইমনের নতুন ছবির নাম ‘বীরত্ব’। যেখানে ইমনের নায়িকা থাকছেন নিশাত নাওয়ার সালওয়া। যিনি কিংবদন্তী অভিনেত্রী কবরীর পরিচালনায় ‘এই তুমি সেই তুমি’ ছবিতে কাজ করছেন।

নবাগত সালওয়া ‘বীরত্ব’ ছবিতে কিছুদিন আগে চূড়ান্ত হলেও চিত্রনায়ক ইমন মঙ্গলবার বিকেলে চুক্তিবদ্ধ হয়েছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানান।

তিনি বলেন, অনন্ত ভাইয়ের ছবিটি তিনি করোনার চলে যাওয়ার পর শুরু করতে চান। প্রায় আটমাস পর ‘বীরত্ব’ ছবির মাধ্যমে শুটিংয়ে ফিরতে যাচ্ছি। নতুন জার্নিটা সিনেমা দিয়েই ব্যাক করতে চেয়েছিলাম, তাই হতে যাচ্ছে।

ইমন বলেন, ছবির গল্পটাও আমাকে মুগ্ধ করেছে। মফঃস্বলের একজন এমবিবিএস ডাক্তারের চরিত্র। আমার বিপরীতে থাকছে সালওয়া। ইন্ডাস্ট্রিতে সে নতুন। তার মধ্যে ভালো কাজ করার ক্ষুধা দেখেছি। ঠিকভাবে কাজ করলে তার ফিল্ম ক্যারিয়ার হতে পারে উজ্জ্বল। সবকিছু মিলিয়ে চেষ্টা থাকবে ভালো একটি ছবি দর্শকদের উপহার দেয়ার। আশা করছি, আমরা পারবো।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ২০১৮ এর প্ল্যাটফর্ম থেকে প্রথম রানার্স আপ হন সালওয়া। এরপর মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ছবির কাজ শেষ করেন। ওই ছবিটি মুক্তির অপেক্ষায়। গেল মার্চে কবরী সারোয়ার পরিচালিত নতুন ছবির নায়িকাও তিনি। সরকারি অনুদানের এ ছবিটি নির্মাণাধীন।

Reneta

‘বীরত্ব’ সালওয়ার তৃতীয় ছবি। তিনি বলেন, আগের দুটি ছবিতে দুই চরিত্রে পেয়েছি। নতুন এ ছবিতেও আরেকটি চরিত্র। প্রতিটি ছবিতে নিজেকে ভাঙার সুযোগ পাচ্ছি। এক্সপেরিমেন্ট করতে পারছি। কাজটা ফোকাস করে আগাচ্ছি। আশা করছি সবকিছু উতরে ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিতে পারবো।

এদিকে, ‘বীরত্ব’ ছবিতে সালওয়ার বিপরীতে প্রথমে ছিলেন শিপন মিত্র। তার পরিবর্তে নেয়া হচ্ছে ইমনকে। পরিচালক সাইদুল ইসলাম রানা বলেন, শিপন থাকছে না। তার রিপ্লেসে ইমনকে নেয়া হয়েছে। কেন থাকছে না এ ব্যাপারে কিছু বলতে চাই না।

পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য ও সংলাপ করেছেন পরিচালক নিজেই। তিনি বলেন, ২ অক্টোবর থেকে ফরিদপুরে ‘বীরত্ব’ ছবির শুটিং হবে। ইমন-সালওয়া ছাড়াও অভিনয় করবেন নিপুণ, আহসান হাবীব নাসিম, ইন্তেখাব দিনার, বড়দা মিঠু প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহসান হাবীব নাসিমইন্তেখাব দিনারইমনকবরীনিপুণনিশাত নাওয়ার সালওয়াবড়দা মিঠুলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT