ভারত ইনিংসের শেষদিকের কয়েক ওভারে অসম বাউন্স পেয়েছিলেন বাংলাদেশের পেসাররা। উইকেটে ছিল বড় বাঁক। মাঝে মাঝে তো ধুলোও উড়তে দেখা গেল! যে শঙ্কায় আগে ব্যাট করতে চায়নি ভারত। এখন সেই দুশ্চিন্তা মাথায় নিয়ে আস্তে আস্তে এগোচ্ছেন টাইগাররা। কারণ, উইকেট এখন বেশরকম ধীর! যদিও দুই ওপেনারকে হারিয়ে বিপাকে বাংলাদেশ।
বাংলাদেশ-৯৭/২ (১৯)
অবস্থা বুঝে শুরুতে ধীরে এগোনেকেই শ্রেয় মনে করেছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। চাননি অযথা ঝুঁকি নিতে। কিন্তু তাতে লাভ হয়নি। দশম ওভারে মোহাম্মদ সামির অফস্টাম্পের বাইরের বলে ব্যাটের খোঁচায় বোল্ড তামিম। ফেরার আগে ৩১ বলে করে গেছেন ২২ রান।
উইকেটে বৈরিতা এতটাই যে স্বাভাবিক খেলাও খোলসে আটকে রাখতে হচ্ছিল ব্যাটসম্যানদের। আগ্রাসী ব্যাটসম্যান সৌম্যও রয়েসয়ে শট খেলছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। পান্ডিয়ার বলে কোহলিকে ক্যাচ নিয়ে ফিরেছেন। ৪ চারে ৩৮ বলে ৩৩ করেছ ফিরেছেন।
ধীরে এগোতে গিয়ে মনের মতো শুরুটা হল না বাংলাদেশের। প্রথম ১০ ওভারে মাত্র ৪০ রান। রানরেট পারদের মতো চড়ছে। এর মাঝে দুই ওপেনার সাজঘরে। মুশফিক ও সাকিব হাল ধরেছেন।







