চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধারাবাহিকতা ফেরাতে চান ওয়ালশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

হেড কোচ ছাড়াই ঘরের মাঠে পরপর দুটি সিরিজ খেলেছে বাংলাদেশ। ত্রিদেশীয় টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করে ধারাবাহিকতা ধরে রাখা যায়নি। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও তাই। ব্যাটিং দৃঢ়তায় চট্টগ্রাম টেস্ট ড্রয়ের পর মিরপুরে চরম হতাশজনক পারফরম্যান্স। পরে টি-টুয়েন্টি সিরিজে পুরোটাই বিবর্ণ থেকেছে বাংলাদেশ দল। তবে সেই লঙ্কানদের মাটিতেই নিধাস ট্রফি দিয়ে ধারাবাহিকতা ফেরাতে চান ওয়ালশ।

সামনের মাসেই শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজটি খেলবে বাংলাদেশ। আসন্ন সফরের জন্য জাতীয় দলের হেড কোচের দায়িত্বে থাকবেন ওয়ালশ। নতুন দায়িত্ব পাওয়ার পরদিন মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্যারিবীয় কিংবদন্তি জানালেন, পারফরম্যান্সের ধারাবাহিকতার উপর জোর দেবেন বেশি।

‘এখন আমাদের বড় ঘাটতি ধারাবাহিকতায়। প্রতিভার অভাব নেই। ছেলেরা পরিশ্রমও করে। এখন যদি আমরা ধারাবাহিক হতে পারি, তাহলেই আমি খুশি হবো। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এটিই। এ দিকেই সবচেয়ে বেশি জোর দেব।’ সঙ্গে সাফল্য পেতে বাকি সব দিকেও খেয়াল রাখার কথা জানান ওয়ালশ।

Banglabid

মূর্তিকারিগর

পেস বোলিংয়ে দুর্বলতা কাটাতে ওয়ালশের অধীনে বিশেষ ক্যাম্পে অংশ নিয়েছেন পেসাররা। ক্যাম্পে পেসারদের উন্নতি দেখে দারুণ খুশি বাংলাদেশের নিয়মিত বোলিং কোচ। তবে শেখাগুলো ম্যাচে কাজে লাগানোই যে আসল সেটিও মনে করিয়ে দিলেন ক্যারিবীয় কিংবদন্তি।

বৃহস্পতিবার শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। তিনদিন অনুশীলন করে ৪ মার্চ শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। ৬ মার্চ শ্রীলঙ্কা-ভারত ম্যাচ দিয়ে শুরু নিধাস ট্রফি। বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ মার্চ ভারতের বিপক্ষে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ালশনিধাস ট্রফি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: টুকসার ঘোষণাপত্র প্রকাশ উপলক্ষে প্রেস ব্রিফিং।

টুকসার ঘোষণাপত্র প্রকাশ: শ্রম অভিবাসন ব্যবস্থার কার্যকর সংস্কারের আহ্বান

আগস্ট ১১, ২০২৬

এসএসসিতে ফল বিপর্যয়, একাদশে অর্ধেকের বেশি আসন ফাঁকা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন, এসবের কোনো নম্বর হয় না: শিক্ষামন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

কেন মানুষ হয়েও কুকুরের জীবন বেছে নিলেন টোকো?

আগস্ট ১১, ২০২৬

টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযানে সাদ্দাম গ্রুপের সদস্য গ্রেপ্তার

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT