চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধানের দাম কম: `রক্ত পানি করা ঘামের কোনো মূল্যই নেই’

সামসুদ্দোহা পান্না সামসুদ্দোহা পান্না
৮:১৮ অপরাহ্ণ ১৪, মে ২০১৫
কৃষি
A A

ধানের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। ধান বিক্রি করে উৎপাদন খরচ মেটানো সম্ভব হচ্ছে না। ঋণের বোঝা কমাতে কৃষক হালের গরু এমনকি চাষের জমি বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

এমন একজন কুষ্টিয়ার কৃষক মোর্শারফ হোসেন। গত মৌসুমে ধানের ক্ষতি পুষিয়ে নিতে এ বছর ৯ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন এই কৃষক। তবে এবারও হতাশ তিনি। আক্ষেপ নিয়ে জানালেন, এবার পুরোটাই লোকসান তার।

মোর্শারফ হোসেনের মতো অনেক কৃষকেরই মাঠের ধান গলার ফাঁসে পরিণত হয়েছে। প্রতি বিঘায় ধান চাষ করতে যা খরচ হয়েছে তার প্রায় অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে ধান। প্রতি বিঘায় ধান উৎপাদনে খরচ ১২ থেকে ১৩ হাজার টাকা। প্রতি বিঘায় উৎপাদন হচ্ছে ১৮ থেকে ২০ মণ ধান, যার বাজার মূল্য ৮ থেকে ১০ হাজার টাকা। প্রতি বিঘায় কৃষকের ক্ষতি তাই প্রায় ৪ হাজার টাকা।

সার, বীজ, কীটনাশক আর সেচের টাকা বাকি রেখে ধান চাষ করেছে বেশিরভাগ কৃষক। ধান বিক্রি করে বাড়তি এ ঋণ কিভাবে শোধ হবে, তাই এখন কৃষকের চিন্তা।

কৃষকরা জানান, ঋণ করে ধান চাষ করেছেন তারা। টাকা পাবে সারের দোকানদার। এসব ঋণ শোধ করতে বাড়ি-ঘর, জমি বন্ধক রাখা নয়তো বিক্রি করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। ক্ষোভ আর অসহায়ত্ব ভরা কণ্ঠে তারা বলেন, রক্ত পানি করা ঘামের কোনো মূল্য নেই যেনো।

ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা ধান চাষ করেছেন তারাও রয়েছেন উভয় সংকটে। কম দামে ধান বিক্রি করলে ব্যাংক ঋণ শোধ করা সম্ভব হবে না। আবার দাম বাড়ার আশায় গোলায় ধান মজুদ করলে বেড়ে যাবে সুদের পরিমাণ। এ বাস্তবতায় ধান বা চাল আমদানি না করে উৎপাদন বাড়িয়ে কিভাবে কৃষককে লাভবান করা যায়, সেদিকে সরকারকে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন কৃষকরা। 

Reneta

সরকার অবশ্য এরইমধ্যে চাল আমদানির ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষকধানধানের দাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অডিও বার্তায় আইএস প্রধান: ইসলাম শান্তির নয়, যুদ্ধের ধর্ম

পরবর্তী

থাইল্যান্ডের জেল থেকে ফিরে আসা এক নুর নবীর আখ্যান

পরবর্তী

থাইল্যান্ডের জেল থেকে ফিরে আসা এক নুর নবীর আখ্যান

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মাধবপুর লেক

সর্বশেষ

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT