চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধানমন্ডিতে এক নারী ও তার মেয়ে গৃহকর্মীকে জবাই করে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর ধানমন্ডির একটি বাসায় এক নারী ও তার মেয়ে গৃহকর্মীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডি ২৮ নম্বর রোডের ২১ নম্বর বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম আফরোজা বেগম (৬৫) এবং গৃহকর্মীর নাম দিতি (১৬)।

নিরাপত্তাকর্মী নূরুজ্জামান জানান: নিহত আফরোজা বেগমরা ওই বিল্ডিংয়ের ডি-ফোর ফ্ল্যাটে থাকতেন। গ্রামের পূর্ব পরিচিত বাচ্চু নামের একজন লোক তাদের সাথেই থাকতেন। বাচ্চু প্রায় সাড়ে তিনটার দিকে নতুন আরেক গৃহকর্মীকে নিয়ে বাসায় আসেন। এরপর সাড়ে পাঁচটার দিকে বাচ্চু বাসা থেকে নেমে আসে। এর ঠিক আধা ঘণ্টা পরেই বাসা থেকে নেমে আসে নতুন ওই গৃহকর্মী। টাকা কম হওয়ায় সে কাজ করবে না বলে চলে যায়।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার( এডিসি) এজি এম আজিমুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন: দুই ঘরের ভেতরের মেঝে থেকে দু’জনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এসময় ঘরের দু’টি আলমারি ভাঙা অবস্থায় পাওয়া যায়। তবে বিষয়টি চুরি বা ডাকাতির কারণে হয়েছে কিনা তা তদন্তের পর বলা যাবে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ চ্যানেল আই অনলাইনকে বলেন: সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি। তাদের সুরতহাল রিপোর্ট করা হচ্ছে। কী কারণে এ হত্যাকাণ্ড, এ বিষয়ে বিস্তারিত এখনই বলা সম্ভব হচ্ছে না।

এ ঘটনায় এখন পর্যন্ত একজন ইলেক্ট্রেশিয়ানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জবাই করে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩২ জনের মৃত্যু

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT