চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীতাকুণ্ডে ‘উড়ে আসা’ লোহার টুকরা সর্ম্পকে যা জানা গেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ২২, মার্চ ২০২০
- সেমি লিড, অপরাধ, চট্টগ্রাম, জনপদ
A A

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে গর্তের সৃষ্টি করা ধাতব বস্তুটি ছিল শিপইয়ার্ড থেকে ছিটকে আসা ৩০ কেজি ওজনের লোহার টুকরো। সমুদ্রের পাড়ের জিরি সুবেদার নামক একটি শিপইয়ার্ড থেকে প্রায় ১ কিলোমিটার দূরে উড়ে এসে পড়ে লোকালয়ে, সেখানেই সৃষ্টি করে ১১ ফুট গভীর গর্তের, যা নিয়ে সৃষ্টি হয় কৌতুহল।

রোববার চ্যানেল আই অনলাইন ভাটিয়ারী স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছে।

ভাটিয়ারীর স্থানীয় ব্যবসায়ী মাহবুব আলম চ্যানেল আই অনলাইনকে বলেন, ভাটিয়ারীর পশ্চিম পাশে ফেরদৌস ষ্টীল (জিরি সুবেদার) শিপইয়ার্ডে গতকাল দুপুর দু’টোর সময় জাহাজ থেকে কাটা লোহার টুকরো ক্রেনে করে আনার সময় ক্রেনের চেইন ছিঁড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

তিনি বলেন, লোহার টুকরোগুলো জাহাজে থাকলে সেগুলো ক্রেন দিয়েই আনা নেয়া করা হয়। ক্রেন দিয়ে লোহা টানার সময় হঠাৎ করে ক্রেনের চেইন ছিঁড়ে গেলে এ দুর্ঘটনাটি ঘটে।  লোহার টুকরোটি প্রায় ১ কিলোমিটার দূরে উড়ে এসে পড়ে লোকালয়ে, সেখানেই সৃষ্টি করেছে ১১ ফুট গভীর গর্তের, যা নিয়ে সৃষ্টি হয় কৌতুহল।

দুর্ঘটনায় কেউ আহত না হলেও স্থানীয় জানিয়েছেন এমন ঘটনা প্রায়ই ঘটে এবং হতাহতও হয়।

ভাটিয়ারীর শিপইয়ার্ড ব্যবসায়ী আব্দুস সালাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ভাটিয়ারীর ইউনিয়ন পরিষদের ৩০০ গজ উত্তরে পূর্ব হাসনাবাদ গ্রামে বাগানের মাটিতে উড়ে গিয়ে লোহার টুকরোটি পড়ে।  এটা শিপইয়ার্ডের নিয়মিত দুর্ঘটনার অংশ।  আমাদের এখানে শিপ ইয়ার্ডের ক্রেনের চেইন ছিঁড়ে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে।

শিপইয়ার্ড জিরি সুবেদার
Reneta

সালাম আরও জানান, শিপইয়ার্ডের লোহা টানার সময় ক্রেনের চেইনের বেশ কিছু তার (লোহার দড়ি) উড়ে এসে পড়ে ভাটিয়ারী ষ্টেশন এলাকার ৫ নং ওয়ার্ডের সিদ্দিক ফকিরের মাজারের মাঠে।

সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রাণী সাহা জানান, একটি ইয়ার্ড থেকে ধাতব বস্তুটি উড়ে আসার কথা বলা হচ্ছে। ওই ইয়ার্ড থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শনিবার দুপুর দু’টোর দিকে বিকট শব্দে ধাতব বস্তুটি এসে পড়েছিল। এরপর উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।

ক্রেনের তারের (লোহার দড়ি) কিছু অংশ

খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ, সেনাবাহিনী ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা গিয়ে ঘটনাস্থল ঘিরে রাখে।  পরে রাত সাড়ে ৮টার দিকে মাটির নিচ থেকে ধাতব বস্তুটি উদ্ধার করে পুলিশকে বুঝিয়ে দেওয়া হয় বলে জানান সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন মোল্লা।

সেসময় তিনি গণমাধ্যমকর্মীদের জানিয়েছিলেন, সিআইডির টিম এটি পরীক্ষা করে দেখবে।  বস্তুটি কোথা থেকে এসে পড়েছে, তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামের সীতাকুণ্ডধাতব বস্তু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস মোকাবেলায় সরকারের প্রস্তুতি

পরবর্তী

করোনা পরিস্থিতির কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত

পরবর্তী
এইচএসসি-অভিভাবক

করোনা পরিস্থিতির কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত

করোনা

সকল সরকারি কর্মচারীকে সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT