চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধলেশ্বরী তীরে হাজারো স্বজনের হাহাকার

রুমন রেজারুমন রেজা
৪:২৬ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২২
জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে এমভি ফারহান -৬ নামের যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নিখোঁজ ১০ জনের কারও সন্ধান এখনও পায়নি উদ্ধারকারী সংস্থা ফায়ার সার্ভিস। ফলে ক্ষোভ সৃষ্টি হয়েছে স্বজন ও স্থানীয়দের মধ্যে। ধলেশ্বরী নদীর তীরে নিখোঁজদের স্বজনরা তাদের প্রিয় মানুষের সন্ধানে এখনও অপেক্ষায় রয়েছেন।

ভোর থেকে এ নদীর তীরে অসংখ্য মানুষ আসতে থাকে। তাদের মধ্যে কারও সন্তান, কারও ভাই, কারও সহকর্মী রয়েছে।বারবার আহাজারি করে প্রিয় মানুষটিকে ফিরে পেতে চাইছেন তারা।

লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় সদর উপজেলার নির্বাহী কমকর্তা রিফাত ফেরদৌসকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

নদীর গভীরতা বেশি হওয়ার কারণে ডুবে যাওয়া ট্রলারটি সনাক্ত করা যায়নি। যারা নিখোঁজ রয়েছেন তাদের খোঁজ মেলেনি বলে জানান ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক আবদুল হালিম । তিনি বলেন, নৌ বাহিনীর অত্যাধুনিক ডিভাইস দিয়ে ইতিমধ্যে নদীতে তল্লাশি শুরু হয়েছে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে । নদীর তলদেশ তল্লাশি করা ও নদীর দুই পাশের অন্তত ৫ কিলোমিটার এলাকায় তল্লাশি অভিযান চলমান রয়েছে।

এদিকে এম ভি ফারহান-৬ যাত্রীবাহী লঞ্চের মাস্টার মো.কামরুল হাসান, চালক মো.জসিমউদ্দিন ভূইয়া ও সুকানী মো.জসিম মোল্লাকে আসামী করে ফতুল্লা থানায় মামলা করেছের বিআইডব্লিউটিএ’র উপ পরিচালক (নৌ নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য। সেই মামলায় তাদের ৫ রিমান্ডের চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার সকাল সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরীতে এমভি ফারহান-৬ নামের যাত্রীবাহী লঞ্চটি ধাক্কায় অন্তত ত্রিশ জন যাত্রী নিয়ে ডুবে যায় ট্রলারটি। অনেকে সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন ১০ জন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধলেশ্বরীতে ট্রলার ডুবিনারায়নগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জন নিহত

জুলাই ১২, ২০২৬

‘আর্জেন্টিনার বেঞ্চের খেলোয়াড়ও ম্যাচের মোড় ঘোরাতে পারেন’

জুলাই ১২, ২০২৬

চাপ নিয়ে ম্যাচ জেতা আর্জেন্টিনার ডিএনএতে: স্কালোনি

জুলাই ১২, ২০২৬

চতুর্থবারের মতো ইংল্যান্ড সেমিফাইনালে

জুলাই ১২, ২০২৬

‘অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলতো আরজেতেনা’

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT