চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের প্রতিবাদে সরব বলিউড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২০
বিনোদন
A A

ভারতের উত্তরপ্রদেশে একের পর এক গণ ধর্ষণের ঘটনা ঘটছে। হাথরসে ১৯ বছর বয়সী এক তরুণীর পর এবার বলরামপুরে ২২ বছরের এক ছাত্রী গণ ধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বলিউডের বেশ কয়েকজন নায়িকা।

ইনস্টাগ্রাম স্টোরিতে আনুশকা শর্মা লিখেছেন, ‘একটি ঘটনার রেশ না কাটতেই আরেকটি ধর্ষণের ঘটনার কথা শুনলাম! কোন পৃথিবীতে এরকম দানব আছে যারা একটি অল্পবয়সী মেয়ের সঙ্গে এরকম কাজ করার কথা ভাবতে পারে? সমাজের অংশ হিসেবে তাদের মনে কীভাবে ভয় ঢুকানো সম্ভব এবং নারীদের রক্ষা করা সম্ভব?’

কৃতি শ্যানন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এটা নতুন কোনো ঘটনা না, এটা পুরনো ঘটনা! আমরা এরকম আরও অনেক ঘটনা দেখেছি যেগুলো আমাদের রাগিয়েছে, মন খারাপ করেছে, অবশ করে দিয়েছে এবং ভয় পাইয়েছে। লক্ষ মানুষ আওয়াজ তুলেছেন, প্রতিবাদ করেছে, সান্ত্বনা দিয়েছেন, সর্বোচ্চ শাস্তি চেয়ে বিচার চেয়েছেন, মোমবাতি প্রজ্বলন করে হেঁটেছেন এবং আরও অনেক কিছু করেছেন! কিন্তু দুখের বিষয় হলো কিছুই বদলায়নি। কিছুই না!’

তিনি আরও বলেন, “‘বয়েজ উইল বি বয়েজ’ না বলে এবং কীভাবে স্ত্রীকে নিয়ন্ত্রণ করা যায় তা না শিখিয়ে বরং তাদের শিখানো উচিত যে যিনি নারীকে সম্মান করেন না, তিনি আসলে ‘পুরুষ’ই না। পরিবার থেকেই শেখানো উচিত নারী পুরুষ সমান!”

সোনালী বেন্দ্রে টুইট করেছেন, ‘হাথরসের ঘটনার আগুন এখনও নেভেনি, বলরামপুরের আরেক ঘটনা সামনে এলো।’

গওহর খান লিখেছেন, ‘চারিদিকে এত বিদ্বেষ দেখে মন ভেঙে যাচ্ছে। খুবই জঘন্য কাজ। এধরনের নৃশংসতার কথা পড়ে মনে হচ্ছে নর্দমায় আছি। এই ধর্ষণকারীদেরকে ফাঁসিতে ঝোলানো উচিত।’

Reneta

নিম্রত কৌর লিখেছেন, ‘একটি ঘটনা ফিকে না হতেই আরেকটি ধর্ষণ ও খুনের ঘটনা সামনে এলো। হ্যাশট্যাগ আর ব্রেকিং নিউজের আড়ালেও কত মেয়েরা না যেন এরকম নৃশংস ঘটনার শিকার হচ্ছে!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনুশকা শর্মাইনস্টাগ্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ওসমান হাদি হত্যা মামলায় সিআইডি তদন্ত প্রতিবেদন দাখিল ২০ আগস্ট

জুলাই ১৫, ২০২৬

এসব কারণেই লিওনেল মেসি সবার চেয়ে আলাদা

জুলাই ১৫, ২০২৬

বাসযোগ্য নগর গড়তে সচেতনতা ও দায়িত্ববোধ বাড়ানোর বিকল্প নেই: মির্জা ফখরুল

জুলাই ১৫, ২০২৬

আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

মসজিদ নির্মাণই এখন ববিতার সবচেয়ে বড় স্বপ্ন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT