চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মীয় স্বাধীনতা বিনষ্টকারীদের কঠোর হস্তে দমন চায় খেলাঘর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২১
বাংলাদেশ
A A

কুমিল্লার পূজামণ্ডপে সম্প্রতি হামলার ঘটনা এবং পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে খেলাঘর।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে: যে মৌলবাদী গোষ্ঠি ও স্বার্থান্বেষী রাজনৈতিক মহল তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য ধর্মালম্বীদের সংবিধান প্রদত্ত ধর্মীয় স্বাধীনতা বিনষ্ট করার প্রক্রিয়ায় লিপ্ত হয়েছে, তাদের কঠোর হস্তে দমন করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

বৃহস্পতিবার খেলাঘরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়: বাঙালির হাজার বছরের ঐতিহ্যের অন্যতম সৌন্দরর্য হলো সম্প্রীতির মেলবন্ধন। যে বন্ধন তেরশত নদীর মতোই অবিচ্ছেদ্য, বহমান পলল মিশ্রিত জলের মতোই এক মোহনায় মিলিত হয়ে রূপ নিয়েছে বাঙালি সংস্কৃতি হিসেবে। বৈশাখ কিংবা পৌষ-বসন্ত তারই সাক্ষ্য বহন করে। একই দিন সংঘাতহীনভাবে ব্যাপক সমারোহে মুসলিম সম্প্রদায়ের ঈদ এবং সনাতন হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উদযাপনের বিরল এবং অনন্য দৃষ্টান্ত বাঙ্গালি সংস্কৃতির উজ্জ্বল প্রমাণ।

বিবৃতিতে বলা হয়: এদেশের শিশুদের ঘুম ভাঙে মসজিদের আজান আর মন্দিরের ঘণ্টাধ্বনিতে। এটাই আমাদের কৃষ্টি, এভাবেই এ দেশের শিশুরা বেড়ে উঠে একই আলো-বাতাসে। কিন্তু সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি, দেশের মৌলবাদী গোষ্ঠি এবং কিছু স্বার্থান্বেষী রাজনৈতিক মহল তাদের হীনস্বার্থ হাসিলের জন্য ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমাদের সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক চেতনার উপর বারবার আঘাত হানছে। ধর্মীয় রেখা টেনে এক সংঘাতময় বাংলাদেশ তৈরির অশুভ খেলায় মেতে উঠেছে। সদ্য ঘটে যাওয়া কুমিল্লার ঘটনা তারই উদাহরণ। এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়।
সংবিধানের ২(ক) অনুচ্ছেদে বলা হয়েছে- হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করিবে।
আর ধর্মীয় স্বাধীনতা সম্পর্কে সংবিধানের ৪১ অনুচ্ছেদে বলা হয়েছে-
৪১। (১) আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে-
(ক) প্রত্যেক নাগরিকের যে কোন ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রহিয়াছে।
(খ) প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রহিয়াছে।
যে মৌলবাদী গোষ্ঠি ও স্বার্থান্বেষী রাজনৈতিক মহল তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য ধর্মালম্বীদের সংবিধান প্রদত্ত ধর্মীয় স্বাধীনতা বিনষ্ট করার প্রক্রিয়ায় লিপ্ত হয়েছে, তাদের কঠোর হস্তে দমন করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে ‘খেলাঘর’।

ধর্মীয় উন্মাদনা এবং বিভেদ সৃষ্টির কারণে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে শিশুরা। কোমলমতি শিশুদের মননে নেতিবাচক প্রভাব বিস্তার করছে এবং শিশুরা হচ্ছে ভীতসন্ত্রস্ত, উৎকণ্ঠিত। অন্যদিকে শ্রদ্ধাবোধের জায়গায় অন্য ধর্মের প্রতি সৃষ্টি হচ্ছে বিদ্বেষ। ধর্মীয় বিভাজন টেনে এভাবেই সম্প্রীতির বাংলাদেশকে সাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে চিহ্নিত করার কুট-কৌশলে মেতেছে স্বার্থান্বেষী গোষ্ঠি।

খেলাঘর বিশ্বাস করে- আজকের শিশুরাই আগামী বাংলাদেশ নির্মাণের মূল শক্তি। আজকের শিশুদের হাত ধরেই নির্মিত হবে মুক্তিযুদ্ধের চেতনায়,শহীদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ। বিজ্ঞানমনস্ক জাতি হিসেবে বিশ্বের বুকে তুলে ধরবে বাংলদেশের লাল সবুজ পতাকা।

Reneta

সেই লক্ষ্যে ধর্মীয় বিভেদ সৃষ্টিকারী, রাষ্ট্রবিরোধী চক্রান্তে যুক্ত এসব ধর্মহীন জঙ্গিবাদী গোষ্ঠিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে খেলাঘর। তবেই গড়ে উঠবে শিশুর বাসযোগ্য ভয়ভীতিহিন অসাম্প্রদায়িক বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খেলাঘর
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযত হওয়ার আহ্বান পাকিস্তানের

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, যা বললেন শিক্ষামন্ত্রী

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জন নিহত

জুলাই ১২, ২০২৬

‘আর্জেন্টিনার বেঞ্চের খেলোয়াড়ও ম্যাচের মোড় ঘোরাতে পারেন’

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT