চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দোলাচলে শ্রীলঙ্কার পাকিস্তান সফর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার সফর দিয়েই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ১০ বছরের খরা কাটাতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু দেশটির সে আশা এখনই পূর্ণ হচ্ছে না। দোলাচলে পড়ে গেছে এই সফর। পুরোপুরি বাতিল না হলেও পিসিবির বহুল প্রত্যাশিত সফর আপাতত স্থগিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

সফরের অনুমতির জন্য এসএলসি লঙ্কান সরকারের অনুমতির অপেক্ষায় আছে বলে জানিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক ‘ডেইলি টাইমস’।

প্রতিবেদনে বলা হয়েছে, যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে এসএলসিকে এই সফরের কয়েকটি টেকনিক্যাল দিক পরিষ্কার করা দরকার।

পাকিস্তান ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কার সামনে সফরের জন্য দুটি বিকল্প উপস্থাপন করেছে। সেই বিকল্পগুলো এসএলসি কর্মকর্তাদের বিবেচনাধীন রয়েছে। তবে বিকল্পগুলো কী সেটা স্পষ্ট করেনি ডেইলি টাইমস।

২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর থেকে পিসিবি দেশে টেস্ট ক্রিকেট ফেরাতে সোচ্চার। পিসিবি সাম্প্রতিক বছরগুলোতে ঘরের মাটিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচের সঙ্গে সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে সফল হয়েছে, তবে আন্তর্জাতিক দলগুলো এখনও টেস্টের জন্য সেদেশ সফর করতে যায়নি।

শ্রীলঙ্কার এই প্রত্যাশিত সফর, যা সেপ্টেম্বর ও অক্টোবরের জন্য নির্ধারিত হয়েছিল, সেটা একইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেরও একটি অংশ এবং পাকিস্তানে টেস্ট ক্রিকেট প্রত্যাবর্তনের মাধ্যম হিসাবে ব্যাপকভাবে বিবেচিত হয়েছিল।

Reneta

নিরাপত্তা পরিস্থিতি যাচাই করতে শ্রীলঙ্কার একটি নিরাপত্তা প্রতিনিধি দল সম্প্রতি পাকিস্তান সফরে গিয়েছিল এবং শ্রীলঙ্কা দলকে যে নিরাপত্তা দেয়া হবে সে সম্পর্কে একটি পূর্ণাঙ্গ রূপরেখাও দেয়া হয়। এই সফরের বিষয়টি আগামী সপ্তাহে এসএলসি চূড়ান্ত করবে বলে আশা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএলসিপিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বেশি সময়’ না খেলাদের সুযোগ দিতে চান স্কালোনি

জুলাই ৭, ২০২৬

ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা— ‘এবার পরিবর্তন করে দেখাও’

জুলাই ৭, ২০২৬

স্কালোনির মতে বিশ্বকাপে কোন নির্দিষ্ট ‘শক্তিশালী’ দল নেই

জুলাই ৭, ২০২৬

ফরাসি প্রেসিডেন্টের সফর চলাকালে দামেস্কে জোড়া বিস্ফোরণ

জুলাই ৭, ২০২৬

অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT