চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ৫ প্রেক্ষাগৃহে চলছে অরুণ চৌধুরীর ‘আলতা বানু’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

মহা সমারোহে শুক্রবার মুক্তি পেল ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও অরুণ চৌধুরী পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘আলতা বানু’। ঢাকা ও ঢাকার বাইরে মোট পাঁচটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে।

পোস্টার ও ট্রেলার উন্মোচনের মধ্য দিয়ে খবরে আসে মুক্তি প্রতীক্ষিত ছবি ‘আলতা বানু’। ছবিটি এরইমধ্যে ভিন্নধর্মী প্রচারণা দিয়েও নজর কেড়েছে সবার। অবশেষে শুক্রবার ঢাকাসহ মোট পাঁচি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায়।

ঢাকার মধ্যে বসুন্ধরার স্টার সিনেপ্লক্স ছাড়াও জয়দেবপুরের বর্ষা সিনেমা, শ্রীপুরের চন্দ্রিমা, সিলেটের বিজিবি অডিটোরিয়াম ও খুলনায় সঙ্গীতায় ছবিটি মুক্তি পেয়েছে। এরমধ্যে স্টার সিনেপ্লক্সে দিনে দুটি শো’র প্রদর্শনী চলবে। একটি সকাল ১১টা ২০ মিনিটে, এবং অন্যটি বিকাল ৪টা ১০ মিনিটে।

দর্শকের ‘আলতা বানু’র প্রথম শো দেখতে এরইমধ্যে বসুন্ধরা সিনেপ্লেক্সে অবস্থান করছে পুরো টিম। সঙ্গে আছেন নির্মাতা অরুণ চৌধুরী।

আলতা বানুআলতা ও বানু নামের দুই বোনের জীবনের নানা ঘটনা নিয়ে এগিয়েছে এই ছবির গল্প। ২ ঘন্টা ১০ মিনিটের ছবিতে আলতা চরিত্রে অভিনয় করেন মম এবং বানু চরিত্রে অভিনয় করেন ফারজানা রিক্তা। শুটিং ও ডাবিং ছাড়া ‘আলতা বানু’ ছবির যাবতীয় পোস্ট প্রডাকশনের কাজ করা হয় মাদ্রাজ থেকে। গেল বছরের জুলাই মাসে ‘আলতাবানু’ ছবির শুটিং শুরু হয়। টানা শুটিংয়ের মাধ্যমে ছবির কাজ শেষ হয়েছিল। মম ও রিক্তা ছাড়াও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন , রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান ও মামুনুর রশীদ। ফরিদুর রেজা সাগরের গল্পে সংলাপ লিখেছেন বৃন্দাবন দাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলতা বানুমমমিলনলিড বিনোদন
শেয়ারTweetPin5

সর্বশেষ

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

ক্যাম্প শুরু হলেও যোগ দেননি রোনালদো, অপেক্ষায় আল-নাসের

জুলাই ৩১, ২০২৬

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

জুলাই ৩১, ২০২৬

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT