চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে ‘বেদে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৩ পূর্বাহ্ণ ১৫, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

শনিবার (১৬ জানুয়ারি) পর্দা উঠছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের। আর এই চলচ্চিত্র উৎসবে দেশ বিদেশের সিনেমার সাথে জায়গা করে নিয়েছে তরুণ নির্মাতা খাইরুল ইসলাম তুফানের প্রামাণ্য গতিচিত্র ‘বেদে’।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৯তম আসরে বিভিন্ন বিভাগে দেখানো হবে মোট ২২৫টি সিনেমা। এরমধ্যে ‘শর্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট’ বিভাগে স্থান করে নিয়েছে ‘বেদে’। চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েব সাইটের তালিকায় আছে এটি।

করোনার কারণে পৃথিবীর প্রায় সব দেশের চলচ্চিত্র উৎসবগুলো যেখানে ভার্চুয়ালি আয়োজন করছে, সেখানে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি ভার্চুয়ালি আয়োজনের পাশাপাশি নির্মাতা-দর্শকদেরও উৎসবস্থলে আমন্ত্রণ জানিয়েছে।

আগামি শুক্রবার (২২ জানুয়ারি) বিকেল পাঁচটার স্লটে শাহবাগের গণগ্রন্থাগার মিলনায়তনে ‘বেদে’ গতিচিত্রটি দেখা যাবে।

এমন খবরে উচ্ছ্বসিত তরুণ নির্মাতা তুফান। জানান, ১০ জানুয়ারি কেরালায় শেষ হয়েছে ‘ফোকলোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। যেখানে আমার প্রামাণ্য গতিচিত্র ‘বেদে’ দেখানো হয়েছে। ঠিক এরপরেই দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে আমাদের ছবিটি স্থান পাওয়ায় আমরা আনন্দিত।

বেদে নিয়ে নির্মাতা আরো বলেন, মূলত বেদে নির্মাণের পেছনে একজনের প্রত্যক্ষ অনুপ্রেরণা ছিলো, তিনি সবার প্রিয় হাবীবুর রহমান (ডিআইজি)। পরপর দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেদে স্থান পাওয়ায় তার প্রতি আমরা কৃতজ্ঞ।

Reneta

ইমপ্রেস টেলিফিল্ম এর প্রযোজনায় ‘বেদে’ চলচ্চিত্রটির প্রযোজনা অধিকর্তা ফরিদুর রেজা সাগর। তুফান জানান, শিগগির আরো পরিশিলীতভাবে ‘বেদে’ প্রামাণ্য গতিচিত্রটি মুক্তির প্রক্রিয়া চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্র উৎসবতুফানবেদেযাযাবরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম চক্র থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি দেশে ফিরেছেন

জুন ১২, ২০২৬

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে উৎসবমুখর কক্সবাজার

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ বছর কোমায় থাকার পর চিরবিদায় নিলেন থাইল্যান্ডের রাজকুমারী

জুন ১২, ২০২৬

চোটে বিশ্বকাপ স্বপ্ন শেষ জাপান অধিনায়কের, নিলেন অবসর

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কারের প্রথম বড় সুযোগ ২০২৬-২৭ বাজেট: সিপিডি

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT