চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের মাটিতে প্রথম ‘এশিয়ান ট্যুর’ গলফ

সাইদুর রহমান শামীমসাইদুর রহমান শামীম
৬:৪৪ পূর্বাহ্ণ ২৬, মে ২০১৫
স্পোর্টস
A A

প্রথমবারের মতো এশিয়ার পেশাদার গলফ টুর্নামেন্ট ‘এশিয়ান ট্যুর’ আয়োজন করছে বাংলাদেশ গলফ ফেডারেশন। বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে চারদিনের টুর্নামেন্ট শুরু হবে বুধবার। দেশের মাটিতে প্রথম এশিয়ান ট্যুর শিরোপা জয়ের আশার কথা জানিয়েছেন ক্যারিয়ারে দুটি এশিয়ান ট্যুর জেতা দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান।

২০১০ সালে ব্রুনাই ওপেন ও ২০১৩ সালে ভারতে হিরো ইন্ডিয়ান ওপেন জিতেছিলেন সিদ্দিকুর রহমান।

বসুন্ধরা গ্রুপ এশিয়ান ট্যুর বাংলাদেশ ওপেনে ২৫ দেশের ১৫৬ জন গলফারের চারদিনের জমজমাট লড়াই। সিদ্দিক ছাড়াও আছেন জামাল হোসেন, দুলাল, সাখাওয়াত সজিব আলিসহ বাংলাদেশের ৩০জন পেশাদার গলফার।

তবে সিদ্দিকুরদের কঠিন চ্যালেঞ্জ জানাতে আছেন এশিয়ান ট্যুরের ১৮টি শিরোপা জেতা থাইল্যান্ডের থাওর্ন উইরাচান্ত, চার শিরোপা জেতা সিঙ্গাপুরের মাদার্ন মাম্মাত ও ভারতের রশীদ খান। আছেন আমেরিকান-স্প্যানিয়ার্ড গলফাররা এবং র্যাঙ্কিং এ এক নাম্বারে থাইল্যান্ডের থাওর্ন উইরাচান্ত। ৭ নাম্বারে আছেন বাংলাদেশের সিদ্দিকুর।

তিন লাখ মার্কিন ডলার প্রাইজমানির এই টুর্নামেন্ট। বিজয়ী পাবেন মোট প্রাইজমানির আঠারো শতাংশ, বাকি অর্থ পজিশন অনুযায়ি ভাগ করে দেয়া হবে। চেনা পরিবেশ আর আবহাওয়া সবকিছু মিলিয়ে নিজেদের সম্ভাবনাকেই উজ্জল দেখছেন বাংলাদেশের প্রতিযোগী।

চার রাউন্ডের এই আসরের প্রথম দিন লড়াই হবে এশিয়ান র্যাঙ্কিং ধরে, বাকি তিনদিন ল্যাডার বোর্ড অনুসরণ করে। প্রথম দিন সকালে সিদ্দিকুর টি-অফ করছেন ভারতের দ্বিগ্বিজয় সিংয়ের সঙ্গে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়ান ট্যুরগলফসিদ্দিকুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT