চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ১১তম দিনে ভ্যাকসিন নিলেন প্রায় ১৯ লাখ মানুষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

দেশে করোনা ভ্যাকসিন কর্মসূচি শুরুর পর থেকে আজ ১১তম দিন পর্যন্ত ১৮ লাখ ৪৮ হাজার ৩১৩ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৩৩ হাজার ৬৫৫ জন ও নারী ৬ লাখ ১৪ হাজার ৬৫৮ জন ভ্যাকসিন নেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার একদিনে ভ্যাকসিন গ্রহণ করেছেন দুই লাখ ৪৫ হাজার ৮২৮ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৬৪ হাজার  ৯৬০ জন ও নারী ৮০ হাজার ৮৬৮ জন ভ্যাকসিন নেন।

Banglabid

আজ ঢাকা মহানগরীতে ভ্যাকসিন নিয়েছেন ৩২ হাজার৪১২ জন। এরমধ্যে পুরুষ ২১ হাজার ১৩১ জন ও নারী ১১ হাজার ২৮১ জন ভ্যাকসিন নেন। ঢাকা বিভাগে ভ্যাকসিন নিয়েছেন ৭৩ হাজার ৫১৪ জন। পুরুষ ৪৭ হাজার ৪৩৭ জন ও নারী ২৬ হাজার ৭৭জন ভ্যাকসিন নেন।  ঢাকা বিভাগে সর্বমোট ভ্যাকসিন নিয়েছেন ৫ লাখ ১৮ হাজার ৯৮৩ জন।

আজ ময়মনসিংহ বিভাগে ১১ হাজার ৯০১ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ ৭ হাজার ৯৫ ও নারী ৪ হাজার ৮০৬ জন।  এই বিভাগে সর্বমোট ভ্যাকসিন নিয়েছেন ৮৩ হাজার ২৭৬ জন।

চট্টগ্রাম বিভাগে ৫৪ হাজার ৭৮৮ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ ৩৪ হাজার ৮০৫ জন ও নারী ১৯ হাজার ৯৮৩ জন ভ্যাকসিন নেন। চট্টগ্রাম বিভাগে সর্বমোট ভ্যাকসিন নিয়েছেন ৪ লাখ ১৯ হাজার ৫৩০ জন।

Reneta

রাজশাহী বিভাগে ৩২ হাজার ২২৪ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ ২০ হাজার ১২৮ জন ও নারী ১২ হাজার ৯৬ জন। এ বিভাগে সর্বমোট ভ্যাকসিন নিয়েছেন ২ লাখ ১৩ হাজার ১৫ জন।

রংপুর বিভাগে ২৫ হাজার ৭৭৯ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ ১৬ হাজার ৬৭ জন ও নারী নয় হাজার ৫১২ জন। রংপুর বিভাগে মোট ভ্যাকসিন গ্রহণ করেছেন ১ লাখ ৭২ হাজার ৭৮৩ জন।

খুলনা বিভাগে ৩৪ হাজার ১৯৫ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ ২০ হাজার ৮৩৩ ও নারী ১৩ হাজার ৩৬২ জন।  এছাড়াও সর্বমোট ২ লাখ ১৫ হাজার ৮১৬ জন ভ্যাকসিন নিয়েছেন এ বিভাগে।

বরিশাল বিভাগে ১৪ হাজার ৪৪৪ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ নয় হাজার ১৯৩ জন ও নারী পাঁচ হাজার ২৫১ জন। বরিশালে সর্বমোট ভ্যাকসিন নিয়েছে ৯১ হাজার ২৪৯জন।

এছাড়াও সিলেট বিভাগে আজ ভ্যাকসিন নিয়েছেন ১৫ হাজার ৩০০জন; যার মধ্যে পুরুষ ৯ হাজার ৩৭৮ জন ও নারী পাঁচ হাজার ৯২২।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে। টিকাদানের প্রথম দিন মোট ৩১ হাজার ১৬০ জনকে টিকা দেয়া হয় বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল।

বর্তমানে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭০ লাখ ডোজ রয়েছে এবং করোনার টিকা নিতে চাইলে www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। সে সময় দুই দিনে মোট ৫৬৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়।

বাংলাদেশে এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়।

কারও মধ্যে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়ায় পরিকল্পনা মত ৭ ফেব্রুয়ারি থেকে গণ ভ্যাকসিন দেয়া শুরু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসভ্যাকসিনস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

আগস্ট ১৩, ২০২৬

গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রি, সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩

আগস্ট ১৩, ২০২৬

পাঁচ মাস পর দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা

আগস্ট ১৩, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা

আগস্ট ১৩, ২০২৬

হাসানের চোখে সাফল্যের রহস্য কী

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT