চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ফিরে যা বললেন নাসির

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
৭:৩৫ পূর্বাহ্ণ ২৭, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

দেশে ফিরে চ্যানেল আই অনলাইনকে দেওয়া একান্ত সাক্ষাতকারে টাইগার ক্রিকেটার
নাসির হোসেন বলেছেন, তাকে দলে রাখা বা না রাখা টিম ম্যানেজমেন্টের
সিদ্ধান্ত। তারা যা ভালো মনে করেছেন, সেই কাজটি করেছেন।

সরাসরি দলের
সাফল্যের ভাগিদার হতে না পারলেও তার কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন
‘মিস্টার ফিনিশার’ নামে পরিচিত এই অলরাউন্ডার।

আলোচিত-সমালোচিত টি-২০ বিশ্বকাপ শেষ করে রোববার সকালে টিম টাইগার্স-এর সঙ্গে ঢাকায় ফিরেছেন নাসির হোসেন। কোনো ম্যাচেই তাকে টাইগার একাদশে না রাখায় ক্রিকেটপ্রেমীরা ক্ষুব্ধ।

তবে দেশে ফিরে নাসির এ নিয়ে অন্ততঃ প্রকাশ্যে কোনো ক্ষোভ বা কষ্টের কথা বলেননি। তার সাফ কথা: টিম ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করেছে, সেটাই করেছে। এখানে তার কিছু বলার নেই।

তিনি বলেন, পুরো বিশ্বকাপ জার্নিটি খুব ভালো ছিলো। ‘আমরা হেরেছি কিন্তু সফলতা ছিলো অনেক। টিমের জন্য খুব ভালো ছিলো এই সফর। তামিম ভাই, মোস্তাফিজসহ দলের অনেকে খুব ভালো খেলেছেন। ভারত, অস্ট্রেলিয়ার সঙ্গে টিম টাইগার্স দুর্দান্ত খেলেছে। শুধুমাত্র ম্যাচগুলো জেতা হয়নি আমাদের।’

দল এতো ভালো খেলেছে কিন্তু তার ভাগিদার আপনি হতে পারেননি এ নিয়ে কোনো আক্ষেপ আছে কি না- এমন প্রশ্নের উত্তরে নাসির হোসেন বলেন, ‘আমার কোনো আক্ষেপ নেই, টিম ম্যানেজমেন্ট যে কাজটি করেছেন অবশ্যই দলের ভালোর জন্য করেছেন।’

Reneta

‘সেখানে যদি আমি থাকতাম সেই কাজটি করতাম। টিমের জন্য যেটি ভালো ম্যানেজমেন্ট তাই করবে। তাই টিম ম্যানেজমেন্টের কোনো সিদ্ধান্তের ওপর আমার কোনো মন্তব্য নেই। কোনো আক্ষেপও নেই।’

‘দলের সঙ্গে সবসময় ছিলাম সবসময় থাকবো,’ মন্তব্য করে অলরাউন্ডার নাসির হোসেন বলেন, আপাতত ১০ দিনের জন্য খেলা থেকে একদম দূরে থাকবো। কারণ আগামী দুই-আড়াই মাস আমাদের কোনো ইন্টারন্যাশনাল খেলা নেই। তবে প্রিমিয়ার লীগ খেলা আছে, সেটির জন্য অনুশীলন করবো। তবে এখনই নয়।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিকেটারনাসির হোসেনবাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ত্রিশালে নজরুল জয়ন্তী উদযাপনের বড় পরিকল্পনা

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ

মে ১১, ২০২৬

সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি সার্বক্ষণিক সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ১১, ২০২৬

বব মার্লেকে নিয়ে যে ৪ সিনেমা না দেখলেই নয়

মে ১১, ২০২৬

ঈদযাত্রা নিরাপদ করতে নৌপথে ৬ দফা নির্দেশনা

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT