চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ফিরে প্রধান বিচারপতির দায়িত্ব পালন সম্ভব না

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
৬:৫২ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৭
আদালত
A A
অ্যাটর্নি জেনারেল

প্রধান বিচারপতির ছুটি থেকে দেশে ফিরে আবার দায়িত্ব পালন সুদূর পরাহত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শনিবার সন্ধ্যায় তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এখন যদি অন্যান্য বিচারপতিগণ প্রধান বিচারপতির সঙ্গে বসতে না চান, তাহলে সম্পূর্ণ অচলাবস্থার সৃষ্টি হবে। অচলাবস্থায় তো আর দেশ চলতে পারে না। বাস্তবভাবে অন্যান্য বিচারপতি যদি প্রধান বিচারপতির সঙ্গে বসতে অনীহা প্রকাশ করেন তাহলে তো বিচার কাজ হবে না। সুতরাং বাস্তব অবস্থা বিচার করলে, এই পরিপ্রেক্ষিতে উনার ফিরে এসে দায়িত্বে বসা সুদূর পরাহত বলে আমার মনে হয়।’

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বিষয়ে তিনি বলেন, ‘প্রধান বিচারপতি যাওয়ার সময় যে বলে গেছেন “ভারপ্রাপ্ত বিচারপতি শুধু রুটিন কাজগুলো করবেন, অন্য কাজ করবেন না” এটা ঠিক না। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সংবিধানের ৯৭ ধারা মোতাবেক নীতিগত, বিচারিক, বেঞ্চগঠনসহ সব ধরনের কাজ করতে পারবেন।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রধান বিচারপতির কক্ষে বসবেন কি না এবং প্রধান বিচারপতির বাসভবন ব্যাবহার করবেন কি না এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে সংবিধানের ৯৭ ধারা মোতাবেক এসব ব্যবহারে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির আইনগত কোনো সমস্যা নেই।’
প্রধান বিচারপতির বিরুদ্ধে আনা ১১ অভিযোগের সত্যতার ব্যাপারে নিশ্চিত না হলে এমন অভিযোগ আনা সম্ভব হতো না। এতে সরকারের কোনো হাত নেই বলেও তিনি মন্তব্য করেন।

প্রধান বিচারপতির বিরুদ্ধে আনা ১১ অভিযোগের সত্যতা আছে জানিয়ে তিনি বলেন, ‘নিশ্চিত না হলে তো এমন কথা উনারা বলতে না।’ ১১ অভিযোগ কী, জানতে চাইলে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি এ ব্যাপারে ভালো বলতে পারবেন।’

প্রধান বিচারপতির ছুটি নিয়ে যারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছিলেন, সুপ্রিম কোর্টের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সবকিছুর পরিসমাপ্তি হয়েছে বলে তিনি মনে করেন।

Reneta

শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশত্যাগ করেন প্রধান বিচারপতি। যাওয়ার সময় তিনি গণমাধ্যমের হাতে তার লিখিত বিবৃতি তুলে দিয়ে যান। এর পরের দিন শনিবার প্রধান বিচারপতির দেওয়া বিবৃতির প্রেক্ষিতে আবার বিবৃতি প্রকাশ করেন সুপ্রিম কোর্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটর্নি জেনারেল
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

জুলাই ১২, ২০২৬

আর্জেন্টিনা কখনও সেমিফাইনালে হারেনি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল আহত বাঘিনী

জুলাই ১২, ২০২৬

মৌসুমী নিম্নচাপে বদলে যাচ্ছে বর্ষাকালে বৃষ্টির ধরণ

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT