চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ১০১ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ৪০৫তম দিনে নতুন ১০১ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ১৮২ জন। এটি এখনও পর্যন্ত একদিনে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এর আগে গত বুধবার সর্বোচ্চ ৯৬ জনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় চার হাজার ৪১৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‍শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৮ হাজার ৯০৬টি নমুনা পরীক্ষায় চার হাজার ৪১৭ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৩৬ শতাংশ।

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৩৮ লাখ ২৪ হাজার ২৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৩ লাখ ১০ হাজার ২৩৯টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে ৫১ লাখ ৩৪ হাজার ৪৭৮টি নমুনা।

এর মধ্যে শনাক্ত হয়েছেন সাত লাখ ১১ হাজার ৭৭৯ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৬৯৪ জনসহ মোট ছয় লাখ দুই হাজার ৯০৮ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৭০ শতাংশ।

Reneta

গত ২৪ ঘণ্টায় যে ১০১ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে জন ৬৭ জন পুরুষ ও ৩৪ জন নারী। তাদের মধ্যে ৯৪ জন হাসপাতালে ও সাত জনের বাড়িতে মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ১০ হাজার ১৮২। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত সাত হাজার ৫৬৬ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৪ দশমিক ৩১ শতাংশ এবং দুই হাজার ৬১৬ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৫ দশমিক ৬৯ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১০১ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব সাত জন, চল্লিশোর্ধ্ব আট জন, পঞ্চাশোর্ধ্ব ২৩ জন এবং ষাটোর্ধ্ব ৬৩ জন রয়েছেন।

আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে তিন জন, খুলনা বিভাগে পাঁচ জন, বরিশাল বিভাগে চার জন, সিলেট বিভাগে এক জন, রংপুর বিভাগে ছয় জন ও ময়মনসিংহ বিভাগে তিন জন।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১৩ কোটি ৯৮ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৩০ লাখ দুই হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১১ কোটি ৮৮ লাখের বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করেনাভাইরাস: নতুন শনাক্তকরোনাভাইরাসনতুন শনাক্তস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT