চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশে গণতন্ত্র নেই তাই জঙ্গিরা সুযোগ নিচ্ছে’

চকোর মালিথা চকোর মালিথা
১০:০৫ পূর্বাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০১৬
রাজনীতি
A A

দেশে গণতন্ত্র নেই তাই উগ্র জঙ্গিরা সুযোগ নিচ্ছে বলে দাবি করেছে বিএনপি। দলটির নেতারা বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন ছাড়া কোনো পথ নেই।

২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার রাজধানীর রমনার ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিএনপির আলোচনায় দলের নেতারা বলেন, বায়ান্নতে যেমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিলো এখন সরকার তাই করছেন।

দেশে গণতন্ত্র নেই বলে অভিযোগ করে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘দেশে এখন কোনো গণতন্ত্র নেই, রাজনীতিও নেই।

সেজন্য শূন্যতা বিরাজ করছে, সেই সুযোগ নিচ্ছে যারা উগ্রবাদী, যারা জঙ্গিবাদী, যারা সন্ত্রাসী, যারা সুবিধাবাদী তারা এই সুযোগ গ্রহণ করছে। এই শূন্যতা সৃষ্টি করেছে বর্তমান সরকার।’

গণতন্ত্রের জন্য নতুন করে আন্দোলনের কথা বলে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে আন্দোলন সংগ্রাম ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই।

পূর্বপুরুষদের সাহসী ভূমিকা স্মরণ করে আমাদের কে তথা তরুণ প্রজন্মকে সাহসী হয়ে অন্যায় বিরুদ্ধে ন্যায়ের সংগ্রামে দাঁড়াতে হবে।’

Reneta

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের যে পথ দেখিয়ে গেছেন সেই পথে আমাদের এগিয়ে যেতে হবে।

তাই নতুন করে আন্দোলন শুরু করতে হবে, যে আন্দোলনের মধ্য দিয়ে একদিকে আমরা আমাদের সাংস্কৃতিকে রক্ষা করবো, স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করবো। অন্যদিকে আমরা আমাদের হারিয়ে যাওয়া অধিকারগুলোকে ফিরিয়ে আনতে সক্ষম হবো।’

সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানায় বিএনপি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT