চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্ম বিষয়ে যা বললেন মন্ত্রী মোস্তাফা জব্বার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ন ২৮, অক্টোবর ২০২১
তথ্যপ্রযুক্তি
A A

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল দুনিয়ায় আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করতে আরও বেশি সংখ্যক দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্ম প্রয়োজন।

বৃহস্পতিবার ডিজিটাল এন্টারটেইনমেন্ট অ্যাপ টফি’র নতুন ফিচার ‘টফি ক্রিয়েটর্স প্ল্যাটফর্ম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দেশের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট অ্যাপ টফি আজ আনুষ্ঠানিকভাবে চালু করলো এর নতুন ফিচার ‘টফি ক্রিয়েটর্স প্ল্যাটফর্ম।’ দেশে প্রথমবারের মতো দেশী কোনো অ্যাপ ব্যবহারকারীদের জন্য ইউজার জেনারেটেড কনটেন্ট (ইউজিসি) প্ল্যাটফর্ম নিয়ে এসেছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, একটি দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্মও যে অসাধারণ সাফল্য অর্জন করতে সক্ষম, টফির ১ কোটিরও বেশি ডাউনলোড তা প্রমাণ করে। টফি ক্রিয়েটরস প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের কনটেন্ট ক্রিয়েটররা বার্তা পাবে যে, এখন বিদেশী প্ল্যাটফর্মের উপর বেশি নির্ভরশীল না হয়ে তারা দেশী প্ল্যাটফর্মগুলিও বেছে নিতে পারে।

বাংলালিংক’র চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস বলেন, বিস্তৃত পরিসরে মানসম্মত বিনোদনের এক অনন্য মাধ্যম হিসেবে টফি ইতোমধ্যেই সারাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ইউজিসি ফিচারটি যুক্ত করে আমরা এর পরিধি আরও বৃদ্ধি করেছি। এর ফলে দেশি কনটেন্ট ক্রিয়েটররা আরও সহজে অধিক সংখ্যক স্থানীয় ব্যবহারকারীদের মাঝে পৌঁছাতে সক্ষম হবেন। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অঙ্গীকারের অংশ হিসেবে আমরা সর্বদা এই ধরনের অগ্রণী উদ্যোগ নিতে চাই।

যেকোনো নেটওয়ার্ক ব্যবহার করে দেশের কনটেন্ট ক্রিয়েটররা টফি ক্রিয়েটরস প্ল্যাটফর্মে নিজেদের তৈরি কনটেন্ট আপলোড করে তাৎক্ষণিকভাবে অসংখ্য ব্যবহারকারীদের সাথে তা শেয়ার করতে পারবেন। পোস্ট করা কনটেন্টের রিচের উপর ভিত্তি করে ক্রিয়েটররা উপার্জনের সুযোগও পাবেন। প্রতিভাবান দেশি কনটেন্ট ক্রিয়েটরদের নিজেদের দক্ষতা প্রদর্শনে উৎসাহিত করার পাশাপাশি ডিজিটাল দুনিয়ায় বাংলাদেশী সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে কাজ করে চলেছে টফি।

Reneta

অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা যথাক্রমে গুগল প্লেস্টোর ও অ্যাপ স্টোর থেকে টফি ডাউনলোড করতে পারবেন। ব্যবহারকারীদের জন্য অত্যাধুনিক বিভিন্ন সুবিধা ও মানসম্মত বিনোদনমূলক কনটেন্ট আনা অব্যাহত রাখবে টফি।

এছাড়াও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. আফজাল হোসেন, বিটিআরসি-এর ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, এ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার-এর প্রেসিডেন্ট অঞ্জন চৌধুরী, এডিটরস গিল্ড-এর   প্রেসিডেন্ট মোজাম্মেল হক বাবু, বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গা দত্ত, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টফি অ্যাপবাংলালিংকমোস্তাফা জব্বার
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আন্তর্জাতিক ম্যাচ গড়াবে রাজশাহীতে

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেতানিয়াহু’র সর্বশেষ ভিডিও উন্নতমানের ‘ডিপফেইক’!

মার্চ ১৬, ২০২৬

সব বয়সীরা দেখতে পারবেন ২ ঘণ্টা সাড়ে ৮ মিনিটের ‘দম’!

মার্চ ১৬, ২০২৬

দিলজিতের এক সংগীত সফরেই আয় ৯৪৩ কোটি টাকা!

মার্চ ১৬, ২০২৬

নারীদের গৃহস্থালি কাজের কোনো আর্থিক মূল্যায়ন করা হয় না: সিইসি

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT