চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশকে সম্পূর্ণ স্বাধীন করতে হলে দরকার সাংস্কৃতিক মুক্তি: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার মানে শুধু অর্থনৈতিক মুক্তি নয়। স্বাধীনতা মানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক স্বাধীনতা।

‘সাহিত্য চর্চা, সঙ্গীত ও বইপড়ার সঙ্গে আমরা পরিবার থেকেই সবসময় জড়িত ছিলাম। সম্পূর্ণভাবে দেশকে স্বাধীন করতে হলে সাংস্কৃতিক মুক্তি দরকার, দরকার সাংস্কৃতিক চর্চা।’

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুরের ধারার রজত জয়ন্তী ও সুরের ধারা-চ্যানেল আইয়ের বর্ষবিদায়-বর্ষবরণের ৪ দিনের আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।

Banglabid

এসময় তিনি বলেন, সাংস্কৃতিক চর্চায় অনেক বৈরি পরিবেশ আমাদের পেতে হয়েছে।  এসময় আমাদের মনে হয় বঙ্গবন্ধুর অমোঘ বাণী, দাবায়ে রাখত পারবে না।  মাঝে মাঝে কালো মেঘ আমাদের ছুঁয়ে যায় কিন্তু তার পাশে সূর্য হাসে।  স্বাধীনতাবিরোধীদের জন্য সাংস্কৃতিক চর্চায় বাধার সৃষ্টি হয়।

সুরের ধারার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, সমাজের অবহেলিত শিশুদের গান শেখানো ও সুরের ধারার সঙ্গে নিয়ে আসার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। ওসব শিশুরা অনেক মানবেতর জীবন যাপন করে। তাদের সামনে নিয়ে আসা ও তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করার চেষ্টা করা একটা মহান কাজ।

‘তবে সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া সাংস্কৃতিক বিকাশ হতে পারে না। সেসব মাথায় রেখেই আমরা চেষ্টা করে যাচ্ছি। দেশের গ্রামেও কত সুপ্ত প্রতিভা রয়েছে তাদের খুঁজে বের করে মূলধারায় আনা খুবই দরকার। সেটা রেজওয়ানা চৌধুরী বন্যা করতে চাই, আমি বলতে চাই সেই কাজে আমি সর্বাত্মক সহযোগিতা করবো।’

Reneta

অতীতের স্মৃতিচারণ করে তিনি বলেন, মোনায়েম খানের সময় ঘোষণা পেলাম, রবীন্দ্রনাথ পড়া যাবে না, রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে না, রবীন্দ্র চর্চা করা যাবে না। বাংলা বিভাগের আব্দুল হাইকে ডেকে একথা বলা হলো।  এই বক্তব্যে প্রেক্ষিতে তখন শিক্ষকরা নানান প্রতিবাদ শুরু করলেন। মোনোয়েম খান আব্দুল হাইকে ডেকে বললেন, “কি করেন আপনারা, সারাদিন রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ করেন। নিজেরা দুয়েকটা রবীন্দ্রসঙ্গীত লিখে ফেলতে পারেন না।” জবাবে  আব্দুল হাই বললেন, তাহলে সেটা রবীন্দ্রসঙ্গীত হবে না, হাই সঙ্গীত হবে।

আয়োজন শেষে প্রধানমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে দেন রেজওয়ানা চৌধুরী বন্যা। পরে তিনি সুরের ধারার গীতবিতান ও আনন্দআলোর একটি সংখ্যার মোড়ক উন্মোচন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin1

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT