চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশ ও নিজেদের অধিকারের জন্যই ছাত্ররা রাজনীতি করবে: অর্থমন্ত্রী

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৫:০৯ অপরাহ্ন ০৮, এপ্রিল ২০১৭
শিক্ষা
A A

‘অস্ত্রের ঝনঝনানি, মারামারি, খুনোখুনি ও আধিপত্য বিস্তারের জন্য ছাত্র রাজনীতি না, কিভাবে নেতৃত্ব গড়ে উঠবে ও কিভাবে সমাজের উন্নয়ন হবে তার জন্য ছাত্র রাজনীতির প্রয়োজন। ছাত্ররা কোন দলের হয়ে রাজনীতি করবে না, তারা দেশ ও সমাজের উন্নয়ন এবং নিজেদের অধিকার আদায় করার জন্য রাজনীতি করবে। এজন্য দ্রুত ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন।’ আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ৪৬তম আবর্তনের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে উপস্থিত হয়ে মুুহিত আরও বলেন, ‘আগামী বাজেটে জিডিপি ৭.৫ শতাংশ উন্নীত হবে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য আলাদা বাজেট ঘোষণা করা হবে। কিন্তু যারা টাকা নিয়ে বসে আছেন তারা যদি সঠিক খাতে বিনিয়োগ না করেন তাহলে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে যাবে। এজন্য রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা দরকার বলে মনে করেন তিনি।’

তিনি বলেন, ‘দেশে প্রচুর টাকাওয়ালা লোক আছেন। কিন্তু তারা টাকা অলস রেখেছেন। বিনিয়োগ করছেন না। আবার কিছু টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। তবে এটি আমাদের নিজেদের দোষেও হয়। আশা করছি, দোষটি আগামী তিনমাসের মধ্যে অপসারিত হবে। এর ফলে বিদেশে টাকা পাচার ব্যাপকভাবে বন্ধ হয়ে যাবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ একাডেমি অব সায়েন্স’র ফেলো ও বুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় শুধু পাঠ্যক্রম সমাপ্ত করে ডিগ্রি অর্জনের স্থান নয়। এটি পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠার ভূমি। এজন্য বিশ্বায়নের যুগে দেশকে এগিয়ে নিতে ৩২ কোটি হাতকে জোরালোভাবে ব্যবহার করতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, রেজিষ্ট্রার আবু বকর সিদ্দিক, ছাত্র কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতার, প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।

Reneta

অনুষ্ঠান শেষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের পক্ষ থেকে গত ৩০ মার্চ অর্থমন্ত্রীর দেওয়া স্নাতক পর্যায়ে টিউশন ফি পাঁচগুণ বৃদ্ধির বক্তব্য প্রত্যাহার ও সেইসাথে তিনদফা দাবি জানিয়ে অর্থমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: জাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT