প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দূরদর্শী উদ্ভাবন নীতির মাধ্যমে সন্ত্রাস-উগ্রবাদ সমাধান করা সম্ভব। ‘একুশ শতকের জন্য শিক্ষা’ শ্লোগানে রাজধানীতে শিক্ষা বিষয়ে ৩ দিনের ই-নাইন মন্ত্রী পর্যায়ের বৈঠকের উদ্বোধনীতে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের শিক্ষাক্রম সে অনুযায়ীই সংস্কার করা হচ্ছে।
ঢাকায় এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পূর্ব নির্ধারিত এ অনুষ্ঠানের সময় ৩০ মিনিট পিছিয়ে দিয়েছেন।
সবার জন্য শিক্ষা- এ লক্ষ্য অর্জনে শিক্ষা বিষয়ে অভিজ্ঞতা তুলে ধরা, কর্মপদ্ধতি বিনিময় এবং অগ্রগতি পর্যালোচনা এ আয়োজনের মূল লক্ষ্য। ই-নাইনভুক্ত বাংলাদেশ, ব্রাজিল, চীন, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো, নাইজেরিয়া এবং পাকিস্তান বৈঠকে অংশ নেয়।
https://www.youtube.com/watch?v=1f_fweMeo3A






