চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুস্থ-অসহায়দের পাশে দাঁড়ান

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৫৬ অপরাহ্ণ ০৬, মে ২০২১
সম্পাদকীয়
A A

করোনাকালে পরপর দুই দফা লকডাউনের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে কর্মহীন নয়তো আয় কমে যাওয়া মানুষের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। এরই মাঝে রমজান মাস প্রায় শেষ হতে চলেছে। এই মাসে দেশে দ্রব্যমূল্যের দাম বরাবরই থাকে আকাশ ছোঁয়া, এবারও তার ব্যতিক্রম নয়। সবমিলিয়ে মানবেতর জীবনযাপন করছে দেশের জনগণের একটি বড় অংশ।

দেশে বিগত এপ্রিল ছিল এক উদ্বেগজনক মাস। প্রতিদিনই মৃত্যু আর সংক্রমণের রেকর্ড হচ্ছিল। ভ্যাকসিন না পাওয়ার খবর, হাসপাতালে সিটের জন্য হাহাকার। সে অবস্থা থেকে মে মাসে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমে এসেছে। তবে লকডাউনের প্রভাবে এখনও সচল হয়নি অর্থনৈতিক কার্যক্রম। গেল বছর দুইটি ঈদ ও এবছর ঈদে ব্যবসায়িক কার্যক্রম চালাতে না পেরে বহু ব্যবসায়ী ও তাদের উপর নির্ভরশীল শ্রমজীবীরা ভয়াবহ সঙ্কটে।

সরকার নানাভাবে গরীব মানুষের পাশে থাকার চেষ্টা করছে বটে, তবে সব মানুষের সব চাহিদা মেটানো কখনোই সরকারের পক্ষে সম্ভব নয়। তাই সরকারকে বাধ্য হয়েই লকডাউনের ব্যাপারে ছাড় দিতে হয়। প্রায় ৩৫ লাখ পরিবারকে প্রধানমন্ত্রী এককালীন আর্থিক অনুদান দিচ্ছেন। একেবারে না থাকার মধ্যে এই অনুদান গ্রামীণ অর্থনীতিতে কিছুটা অবদান রাখতে পারবে বলে আমাদের ধারণা। তবে অবস্থাসম্পন্ন ও বিভিন্ন সংস্থার উচিত দেশের বিভিন্ন পর্যায়ের মানুষের পাশে এগিয়ে আসা। গেল বছর করোনার শুরুতে কয়েক মাস ধরে টানা বিভিন্ন সংস্থা ও ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা গেলেও এবছর সে অনুপাতে খুবই কম।

একদিকে দুস্থ মানুষদের হাহাকার, আরেকদিকে শপিংমল ও মার্কেটে বিরাট লাইন। এতে করে দেশের মানুষের সামর্থ্য আর অবস্থার মাপকাঠি নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। পকেটে টাকা থাকলে তা খরচে বাধা নেই, তবে আশেপাশে থাকা অসহায় মানুষজনদের প্রতিও একটু দৃষ্টি দিলে সমাজ ও দেশ কিছুটা সুন্দর-স্বাভাবিক হবে। এছাড়া পবিত্র রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে যাকাত-ফিতরা দেবার যে প্রচলন, তা সাধারণ মানুষের মধ্যে বেশি বেশি হলে করোনার এই আঘাত সামলে ওঠা তাদের জন্য কিছুটা সহজ হবে বলে আমরা মনে করি। আমাদের আশাবাদ, যার যার অবস্থান থেকে কিছুটা সক্রিয় হলে এই ক্রান্তিকাল আমরা পার হতে পারবো মানবিক শক্তিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসলকডাউনসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

২০ জুলাইয়ের মধ্যেই এসএসসির ফল প্রকাশ, জানালেন শিক্ষামন্ত্রী

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম প্রতি ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা

জুন ১৫, ২০২৬

কানাডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আষাঢ়ের আগমনে আজ বর্ষার শুরু

জুন ১৫, ২০২৬

ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT