চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুশ্চিন্তা বাড়াল লিটনের চোট

সাজ্জাদ খানসাজ্জাদ খান
২:১০ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: জিম্বাবুয়ের লিড বড় হওয়ায় এমনিতেই দুশ্চিন্তার মেঘ সিলেট স্টেডিয়ামের আকাশে। সেই মেঘ আরও ঘনীভূত হল লিটন দাস চোটে পড়ায়। ফিল্ডিং করার সময় বাউন্ডারি বাঁচাতে বলের পিছু ছুটতে গিয়ে গোড়ালির চোট নিয়ে মাঠ ছেড়েছেন বাংলাদেশ দলের এ ওপেনার।

জিম্বাবুয়ে ইনিংসের ৪২তম ওভারে পরপর দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান তাইজুল ইসলাম। পরের ওভারে নাজমুল ইসলাম অপুর প্রথম বলটি সুইপ খেলেন সিকান্দার রাজা। শর্ট লেগে হেলমেট, প্যাড পরে দাঁড়ানো লিটন ছোটেন বলের পিছু। ফাইন লেগে বাউন্ডারি সীমানার কাছে গিয়ে বলটি ধরে থ্রো করার জন্য শরীর ঘোরাতেই মচকায় গোড়ালি। লিটনের জায়গায় ফিল্ডিং করছেন মোহাম্মদ মিঠুন।

তিনশর কাছে চলে গেছে জিম্বাবুয়ের লিড। টাইগার ওপেনার ব্যাটিং করতে না পারলে সেটি হবে আরও হতাশার। ব্যাটিংয়ে নামার আগেই এক উইকটে পড়ে যাওয়া বড় ধাক্কাই হবে বাংলাদেশের! টিম ম্যানেজমেন্ট অবশ্য আশাবাদী ব্যাটিং করতে সমস্যা হবে না লিটনের, ড্রেসিংরুমে চলছে ট্রিটমেন্ট।

তাইজুলের ওই ওভারটি বেশ ঘটনাবহুল। পথের কাটা হয়ে ব্যাটিং করতে থাকা উইলিয়ামসকে বোল্ড করেন পঞ্চম বলে। সঙ্গে সঙ্গে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। গ্রিন গ্যালারি থেকে দৌঁড়ে টাইগারদের দলীয় উদযাপনের মধ্য ঢুকে পড়েন ওই তরুণ। পরে নিরাপত্তাকর্মীরা তাকে বাইরে নিয়ে আসেন।

সিলেট টেস্টের প্রথম দিনে মুশফিকুর রহিমকে ছুঁয়ে দেখতে চলে আসেন সপ্তম শ্রেণি পড়ুয়া সাইফুল নামের এক ভক্ত। তিন দিনের ব্যবধানে দুই ঘটনার পর নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়েও উঠছে প্রশ্ন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিটন দাস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT