চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্দান্ত পারফরমেন্সের হুয়াওয়ের ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
১০:৩২ পূর্বাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বাজারে ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ওয়াই সেভেন প্রাইম নিয়ে এলো স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। নতুন ডিজাইন ও ফিচারের পাশাপাশি দুর্দান্ত পারফরমেন্সের স্মার্টফোনটি দিয়ে যে কোনো কাজ করা যাবে অনায়াসেই।

স্বাচ্ছন্দ্যে ব্যবহারের জন্য হ্যান্ডসেটটির চারপাশে রাউন্ড আকার দেয়া হয়েছে, যা দেখতেও ফোনটিকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। মেটালিক বডির স্মার্টফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির বিশালাকৃতির এইচডি ডিসপ্লে যাতে ব্যবহার করা হয়েছে চমৎকার কালারের সংমিশ্রণ ও গ্রাফিক্স এবং ডিসপ্লের গ্লাস স্ক্রিন ২.৫ডি কার্ভড বা বাঁকানো ডিজাইনে তৈরি করা হয়েছে। গেম খেলা কিংবা ভিডিও বা ছবি দেখার ক্ষেত্রে মনমাতানো অভিজ্ঞতা দিতে ফোনটিতে রয়েছে অক্টাকোর স্ন্যাপড্রাগন প্রসেসর, ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি রম।

হুয়াওয়ে ওয়াই ৭ প্রাইমে রয়েছে পাওয়ার সেভিং প্রযুক্তির ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি যা নিশ্চিত করবে ফোনটি দিয়ে দিনব্যাপী কাজ করা, গান শোনা, ভিডিও দেখা এবং গেম খেলার সুবিধা।

স্মার্টফোনটিতে আছে ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং এফ ২.০ লেন্সের ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরায় রয়েছে অত্যাধুনিক ফেস ডিটেকশন অটো ফোকাস (পিডিএএফ) প্রযুক্তি যা স্বয়ংক্রিয়ভাবে ছবির সাবজেক্ট সনাক্ত করবে মাত্র ০.৩ সেকেন্ডে। ফ্রন্ট বা সেলফি ক্যামেরায় ১০টি বিউটি মোড বিল্ট-ইন হিসেবে দেয়া হয়েছে, ফলে চমৎকার সেলফি তুলতে প্রয়োজন হচ্ছে না আর বাড়তি অ্যাপ ইন্সটল করার। এছাড়াও, প্যানারোমা সেলফি ফিচারের মাধ্যমে বন্ধু-বান্ধবসহ সকলকে নিয়ে ওয়াইড-অ্যাঙ্গেল ছবি তুলতে পারবেন ব্যবহারকারীরা।

হুয়াওয়ে ওয়াই সেভেন প্রাইমে ব্যবহার করা হয়েছে হালনাগাদকৃত ইমোশন ইউজার ইন্টারফেজ (ইএমইউআই) ৫.১। ইএমইউআই ৫.১ সংস্করণটি বেশ পরিষ্কার এবং সহজে ব্যবহারযোগ্য। ওয়াই সেভেন প্রাইমে অ্যান্ড্রয়েড ৭.০ ন্যুগাট অপারেটিং সিস্টেম ব্যবহার করেছে হুয়াওয়ে।

স্মার্টফোনটির মূল্য ১৯ হাজার ৯০০ টাকা। পাওয়া যাবে দেশের সকল হুয়াওয়ে ব্রান্ড শপ এবং এক্সপেরিয়েন্স সেন্টারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

নিউইয়র্কে দুই ঘণ্টার কনসার্টে গান শোনাবেন অপূর্ব!

জুলাই ২৩, ২০২৬

যে ছবির জন্য কলকাতায় বিজয় সেতুপতি-সাঁই পল্লবী

জুলাই ২৩, ২০২৬

প্রেম, ব্যক্তিজীবন ও ক্যারিয়ার—পূর্ণিমার প্রশ্নে খোলামেলা শাকিব

জুলাই ২৩, ২০২৬

‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

জুলাই ২৩, ২০২৬

রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা খাইরুল দেওয়ান কে?

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT