চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্গাপূজার প্রতিমা বিসর্জনে থাকছে না শােভাযাত্রা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাস এর প্রাদুর্ভাবের কারণে এবারের শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনে কোনো শোভাযাত্রা করা যাবে না।

এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে হবে, হাত ধোয়া ও স্যানিটাইজার, মাস্ক বাধ্যতামূলক করতে হবে। যথাসম্ভব পূজা মণ্ডপ সংখ্যা কমিয়ে সীমিত রাখার জন্য অনুরােধ জানানো হয়েছে।

রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজা ২০২০ উপলক্ষ্যে পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে আলােচনাক্রমে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সভায় আলােচনার পরিপ্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে, করােনার দ্বিতীয় ধাপ (সেকেন্ড ওয়েভ) সম্পর্কে সকলকে সতর্ক থাকতে হবে। প্রতিমা বিসর্জনকালে কোনো শােভাযাত্রা করা যাবে না। ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে বিভিন্ন অনুষ্ঠান করতে হবে।

আরও সিদ্ধান্ত হয়েছে যে, পূজামণ্ডপে জনসমাগম কমানাের জন্য অঞ্জলী প্রদান অনুষ্ঠান টিভি চ্যানেল-এ লাইভ প্রচারের জন্য পূজা উদ্যাপন কমিটি ব্যবস্থা গ্রহণ করবে। জনসমাগম সীমিতকরণসহ অন্যান্য নির্দেশনাবলী মিডিয়ায় প্রচারের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় সহযােগিতা করবে।

Reneta

এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোবাইল ডিউটিতে থাকবে। পূজামণ্ডপ ব্যবস্থাপনায় পূজা উদযাপন কমিটি স্থানীয় প্রশাসনের ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করবেন। জরুরী প্রয়ােজনে পূজা উদযাপন কমিটি ৯৯৯ সেবা নিতে পারবেন। দেশব্যাপী সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

সভায় ভার্চুয়ালি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্গাপূজাস্বরাষ্ট্রমন্ত্রণালয়স্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

Oil Prices Moving Down Concept with US Dollar Stack Barrels and a Red Arrow. 3D Render

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

জুন ১২, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, যুদ্ধ স্থগিত: ট্রাম্প

জুন ১২, ২০২৬

২০ বছর পর বিশ্বকাপে চেকদের গোল, প্রত্যাবর্তনে কোরিয়ার দুর্দান্ত জয়

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন ডেকেছেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জুনের ১০ দিনে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ডলার

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT