চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবাই টেস্টের পর অবসরে হাফিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৮ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট শেষে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরে যাবেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হাফিজ।

হাফিজ দুই বছরের বেশি সময় পর ২০১৮ সালে টেস্ট ক্রিকেটে নিয়মিত হতে শুরু করেন। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২৬ রানের ইনিংস খেলেন। ওই ম্যাচের পর আর তার ব্যাটে রান নেই। নিউজিল্যান্ড সিরিজে চার ইনিংসে করেছেন ৩৯। যে ম্যাচ চলাকালীন অবসরের কথা জানালেন, সেই ম্যাচের প্রথম ইনিংসে শূন্য রানে সাজঘরে ফিরেছেন।

২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয় এই অলরাউন্ডারের। ৫৫ টেস্টে দশটি সেঞ্চুরির পাশাপাশি হাফসেঞ্চুরি ১২টি। ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে করা ২২৪ রান তার ক্যারিয়ারসেরা।

Banglabid

হাফিজ জানিয়েছেন, সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেট খেলাটা আরও কিছুদিন চালিয়ে যেতে চান।

তৃতীয় টেস্টে নিউজিল্যান্ড টস জিতে আগে ব্যাট করে ২৭৪ রানে অলআউট হয়। বিলাল আসিফ একাই নেন পাঁচ উইকেট। ইয়াসির শাহ নেন তিন উইকেট।

পাকিস্তান জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারে হাফিজকে হারায়। দ্বিতীয় দিন শেষে তিন উইকেটে তাদের সংগ্রহ ১৩৯। আজহার আলীর (৬২) সঙ্গে অপরাজিত আছেন আসাদ শফিক (২৬)। নিউজিল্যান্ডের থেকে তারা এখনো ১৩৫ রানে পিছিয়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ হাফিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার নেতৃত্বে থাকা সেই ব্যাংকারের সঙ্গে কী যোগসূত্র ছিল এপস্টিনের

আগস্ট ১১, ২০২৬

কাইথি-লিও-কুলির পরিচালক এবার নায়ক, বক্স অফিসে তোলপাড়!

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আবহাওয়ার উপযোগী এসি আনল আইটেল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রসূতি সেজে নবজাতক চুরি, গোবিন্দগঞ্জে স্বামী-স্ত্রী আটক

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক ট্রাস্ট ফান্ড চালু

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT