চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই সপ্তাহে দুই মিলিয়ন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২০
বিনোদন
A A

করোনা ঝুঁকি মাথায় নিয়েই সম্প্রতি জুটি বেধে একটি নাটকের কাজ সম্পন্ন করেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির ও অভিনেত্রী হিমি। নাটকটি সিলভার স্ক্রিনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে মাত্র দুই সপ্তাহ, অথচ এরমধ্যেই ভিউ ছাড়িয়েছে দুই মিলিয়ন!

ঢাকা শহরের বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের সম্পর্ক ও জীবনযাত্রার বাস্তবচিত্র নিয়ে নির্মিত হয়েছে এই নাটক। যার নাম ‘লোকাল বয় বনাম বিউটি কুইন’। গেল মাসের ২৩ তারিখে নাটকটি ইউটিউবে অবমুক্ত করা হয়।

সাইফুর রহমান কাজলের রচনায় ‘লোকাল বয় বনাম বিউটি কুইন’ পরিচালনা করেছেন সাখাওয়াত মানিক। মিশু ও হিমি ছাড়া নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শিরিন আলম, সানিতা এবং হোসাইন সাঈদী।

নাটকটি সম্পর্কে নির্মাতা সাখাওয়াত মানিক বলেন, দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই নাটকটি নির্মাণ করেছি। ইতোমধ্যেই নাটকটি দর্শক পছন্দ করেছেন। এটাই আমার কাজের সার্থকতা।’

এদিকে সিলভার স্ক্রিনের কর্ণধার শাহিন কবির বলেন, ‘সিলভার স্ক্রিন বরাবরই ভালো কাজের পৃষ্ঠপোষকতা করে থাকে। এরই ধারাবাহিকতায় নির্মাণ করা হয়েছে ‘লোকাল বয় বনাম বিউটি কুইন’। ইতোমধ্যেই নাটকটি দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে। সিলভার স্ক্রিন থেকে এমন আরও বেশি কিছু কাজ শিগগির দর্শক উপভোগ করতে পারবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাটকমিশু সাব্বিরসিলভার স্ক্রিনহিমি
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT