চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেকে ছাড়িয়ে যাওয়ার ক্ষুধা নিয়ে ফিরছেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

২০১৯ বিশ্বকাপে অবিশ্বাস্য এক সাকিব আল হাসানকে দেখেছে ক্রিকেটবিশ্ব। ব্যাটে-বলে এককথায় ছিলেন সবার সেরা। অসাধারণ সেই ফর্ম লম্বা করার সুযোগ পাননি টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার, কৃতকর্মের জন্য আইসিসির নিষেধাজ্ঞা মিললে তাকে যেতে হয় ক্রিকেট থেকে দূরে।

বিশ্বমানের একজন ক্রিকেটারের কীভাবে নতুন করে নিজেকে প্রস্তুত করতে হয় সাকিবের সেটা ভালোই জানা। ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা শেষ হয়ে গেছে। ফেরার পর নিজের ইউটিউব চ্যানেলে ভক্ত-সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তিনি। তখন সাকিবের ফিটনেস দেখে চমকেই উঠেছে সকলে! মনে হয়েছে যেন আগের চেয়েও ঝরঝরে হয়ে ফিরেছেন।

না বললেও বোঝা অসম্ভব ছিল না, একবছর খেলতে না পারার তাড়না থেকেই যে নিজেকে প্রস্তুত করেছেন সাকিব। তবুও মুখ ফুটে জানিয়ে দিলেন আগের চেয়েও নিজের ফিটনেস-পারফরম্যান্সকে ছাড়িয়ে যেতে চান বাঁহাতি অলরাউন্ডার। লক্ষ্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ।

‘এখন আমার লক্ষ্য থাকবে যেখান থেকে শেষ করেছিলাম সেই জায়গায় আগে পৌঁছানো। এরচেয়েও যেন বেশি ভালো করতে পারি। সেই তাড়না আমার ভেতর থাকবে।’

‘যেহেতু পরের বিশ্বকাপ ভারতে, অবশ্যই আমাদের দলের আলাদা একটা পরিকল্পনা থাকবে, সবাই যে যার মতো আলাদা করে পরিকল্পনা করবে। করোনার জন্য একটা বছর খেলা হয়নি, তাই কেউই ওভাবে আসলে পরিকল্পনা করতে পারেনি। আমি নিশ্চিত সবাই যখন আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে, বিশ্বকাপকে মাথায় রেখে খেলতে নামবে এবং সিরিজ বাই সিরিজ কীভাবে নিজের উন্নতি করা যায় সে বিষয়টা চিন্তা করবে।’

নিষেধাজ্ঞা উঠে যাওয়ার একমাস আগে গত সেপ্টেম্বরে বিকেএসপিতে একাকী ফিটনেস নিয়ে কাজ করে গেছেন সাকিব। লক্ষ্য ছিল শ্রীলঙ্কা সফরের আগে হারানো ফিটনেস ফিরে পাওয়া। সফর পিছিয়ে যাওয়ায় লক্ষ্য থেকে ১৫-২০ দিন পিছিয়ে আছেন বলে জানিয়েছেন তিনি। নিজেকে ফিরে পেতে চলতি মাসে কর্পোরেট টি-টুয়েন্টির দিকে নজর তার।

Reneta

‘বিকেএসপির ট্রেনিংটা আমার খুব দরকার ছিল। যদিও ইচ্ছা ছিল আরও ১৫-২০ দিন করার। শ্রীলঙ্কা সিরিজ হয়নি, তাই সেটা আর চালিয়ে যাওয়া হয়নি। যদি ওই কয়দিন করতে পারতাম, পরের ১-২ বছরের প্রস্তুতি হয়ে যেত একেবারে। সামনে যে ঘরোয়া টুর্নামেন্ট আছে, মনে হয় আমি সেই ঘাটতিটা পূরণ করতে পারবো।’

নিষেধাজ্ঞার বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে কাটিয়েছেন সাকিব। সময়টাতে সতীর্থদের ম্যাচ খুব একটা দেখেননি বলে জানিয়েছেন, ‘সত্যি বলতে কখনও এমন মনে হয়নি। আমি আসলে কখনও ঐভাবে চিন্তা করতে পছন্দ করি না। যেহেতু আগে থেকেই জানতাম, একবছর খেলতে পারব না, তাই এসব নিয়ে খুব একটা চিন্তা করিনি। যখন ম্যাচ হয়েছে দেখার চেষ্টা করিনি। যুক্তরাষ্ট্রে ছিলাম, সময়ের ব্যবধানের কারণে সেভাবে দেখতেও পারিনি। ক্রিকেটের বাইরে থাকলেও আমার সময়টা দারুণ কেটেছে।’

সাকিবের আসল চ্যালেঞ্জ হতে পারে আবারও ড্রেসিংরুমে ফিরে সতীর্থদের হারানো বিশ্বাস পুনরুদ্ধার করা। সেই বিশ্বাস ফিরে পাওয়া কতটুকু কঠিন হতে পারে সাকিবের জন্য?

‘সন্দেহ হতেই পারে, অবিশ্বাস তৈরি হতেই পারে। সেটা কখনোই অস্বীকার করি না। যেহেতু এর ভেতরও আমার সবার সঙ্গে যোগাযোগ ছিল, কথা হয়েছে, কখনও ওভাবে ফিল করিনি। আশা করি, এই জায়গাটিতে সেভাবে সমস্যা হবে না। তারা যেভাবে আমাকে বিশ্বাস করত, এখনও সেভাবেই বিশ্বাস করবে।’

‘মনের কোনায় সন্দেহ জাগতেই পারে, এটা নিয়ে আফসোসের কিছু নেই। কারণ ঘটনাটাই এরকম, যেকোনো সময় যেকারও মনের কোনায় সন্দেহ জাগতে পারে। তবে আমার ধারণা, আমার প্রতি সবার আগে যে বিশ্বাস ছিল, এখনও থাকবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটবাংলাদেশবাংলাদেশ ক্রিকেটবিসিবিলিড স্পোর্টসসাকিবসাকিব আল হাসানসাকিবের নিষেধাজ্ঞা
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT