চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই কোটি মিটার কারেন্ট জাল জব্দ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২১
অপরাধ
A A

প্রায় ৫৯ কোটি টাকার মূল্যের কমপক্ষে দুই কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার ভোরে কোস্ট গার্ড স্টেশান পাগলার মুন্সিগঞ্জ সদর থানার মুক্তারপুর ব্রীজ সংলগ্ন পঞ্চসার ও গুশাইবাগ এলাকার তিনটি কারখানায় অভিযান পরিচালনা করে ১ কোটি ৯৭ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়।

মঙ্গবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার পাগলা লেফটেন্যান্ট এম আশমাদুলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় উক্ত এলাকার তিনটি কারখানা (সাওবান ফাইবার ইন্ডাঃ লিঃ, তম্নয় ফিসিং নেট ইন্ডাঃ লিঃ এবং রানা মুন্সী নামের নতুন কারেন্ট জাল তৈরির কারখানা) থেকে আনুমানিক ১৯৭ টি বস্তায় থাকা সর্বমোট ১ কোটি ৯৭ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক মূল্য প্রায় ৫৯ কোটি ১০ লক্ষ টাকা।

অভিযানে ফ্যাক্টরিতে কাউকে উপস্থিত না পাওয়ায় কোন অপরাধীকে আটক করা সম্ভব হয় নি। উক্ত অভিযানে মুন্সিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ডঃ আব্দুল আলীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার উপস্থিত ছিলেন। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, তাদের আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও অবৈধ কারেন্ট জাল দিয়ে মৎস্য ধরা রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারেন্ট জাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT