চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুঃসময়ে ইশান্তকেও হারালেন কোহলিরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডের পর টেস্টেও হোয়াইটওয়াশের মুখে দল। বাজেভাবে হারা সিরিজের প্রথম টেস্টে বোলিংয়ে একমাত্র উজ্জ্বল পারফরম্যান্স তার। সিরিজ বাঁচানোর ম্যাচে সেই ইশান্ত শর্মাকে খুব দরকার ভারতের। কোহলি সম্ভবত গুরুত্বপূর্ণ ম্যাচটিতে পাচ্ছেন না একাদশের লিড পেসারকে।

ওয়েলিংটনে ১০ উইকেটে হারা ভারত শনিবার ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে নামবে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে ঘুরে দাঁড়ানো খুব দরকার কোহলিদের। অ্যাঙ্কেলের চোটে পড়া ইশান্ত ম্যাচটি খেলতে পারবেন না বলে দলের নির্ভরযোগ্য সূত্রে জানিয়েছে ক্রিকইনফো।

ইশান্তের জায়গায় উমেশ যাদবের খেলা একরকম নিশ্চিত। ওয়েলিংটনে ব্যাটিং ব্যর্থতায় হারা ভারতের বোলিংয়ে উজ্জ্বল পারফর্মার ছিলেন কিউইদের প্রথম ইনিংস থেকে ৫ উইকেট তুলে নেয়া ডানহাতি ৩১ বছর বয়সী এ পেসার। ক্যারিয়ারে ৯৭ টেস্ট খেলার অভিজ্ঞতা তার, নামের পাশে ২৯৭ উইকেট। আর তিন টেস্ট ও তিন উইকেট হলে শতম্যাচ ও তিনশ উইকেট ছোঁবেন।

মাইলফলকের দিকে এগোতে থাকা ইশান্তের জন্য চোট ঝামেলা অবশ্য নতুন নয়। সবশেষ চোটটি বয়ে বেড়াচ্ছেন সেই জানুয়ারি থেকে। দিল্লিতে রঞ্জী ট্রফির ম্যাচে খেলার সময় অ্যাঙ্কেলে আঘাত পান। লিগামেন্টে গ্রেড থ্রির চোটের পর পুনর্বাসন নিয়ে ফিটনেস টেস্টে উতরেই দলের সঙ্গী হতে হয়েছিল। সিরিজের মাঝপথে সেটি মাথাচাড়া দিল আরেকবার।

এমন ধরনের চোটে অন্তত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হয়। কিন্তু চার সপ্তাহের পুনর্বাসনের পরই ইশান্তকে ওয়েলিংটনে নামিয়ে দেয় ভারত। সেটি নিয়েও প্রশ্ন উঠছে। গুরুত্বপূর্ণ সিরিজটিতে চোটে আরেক শর্মা, রোহিতকে হারিয়ে এমনিতেই বেহাল ভারতের ব্যাটিং। দুঃসময়ে বোলিংয়েও হারাতে হল এক শর্মাকে। নিজের খেলা শেষ ১৩ অ্যাওয়ে টেস্টে ২০ গড়ে ৫৩ উইকেট নেয়া বোলারকে হারানোর ধাক্কাটা বড়ই ভারতের জন্য।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইশান্তক্রাইস্টচার্চ টেস্টনিউজিল্যান্ড-ভারত টেস্টলিড স্পোর্টসস্যামসন-কোহলি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT