চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘ অপেক্ষার পর ভারতে পাচার হওয়া নারী সোলমা দেশে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৭
নারী, বাংলাদেশ
A A
সোলমা বেগম: ছবি ডেইলি স্টার

সোলমা বেগম: ছবি ডেইলি স্টার

ভারত থেকে দীর্ঘ এক বছর পরে দেশে ফিরলেন পাচার হওয়া বাংলাদেশের নারী সোলমা বেগম। ২০১৫ সালে পশ্চিমবঙ্গ পুলিশ উদ্ধার করার পর থেকে একটি আশ্রয় কেন্দ্রে ছিলেন তিনি। সোমবার বেলা ১১টায় তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ।

সোলমার মামলা সমাধানে পুলিশ, সুশীল সমাজ ও বিচার ব্যবস্থার অনন্য সহযোগীতার জন্য ধন্যবাদ জানানো হয়েছে বিবৃতিতে।

২০১৫ সালের এপ্রিলে পশ্চিমবঙ্গের আমারবাগ জেলার সারতী গ্রামে পাওয়া যায় সোলমাকে। এরপর মেডিকেল পরীক্ষার পর তাকে মানসিকভাবে অসুস্থ হিসেবে মূল্যায়ণ করা হয়। সোলমার দুরবস্থার খবর ভারতীয় গণমাধ্যমেও প্রকাশ পায়। তার গল্পে সীমান্তের উভয় পাশের আমলাতান্ত্রিক জটিলতায় অনেক নির্দোষ বেসামরিক নাগরিকের মর্মান্তিক দুরবস্থা প্রকাশ করে।

সোলমার তথ্যমতে তার মতো আরো অনেকেই ভারতের বিভিন্ন জেলে বন্দী রয়েছে। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে তারা দেশে ফিরতে পারছে না। দেশে ফিরে সালমা বলেন, ‘এখানে(ভারত) যাওয়া সহজ কিন্তু ফেরা কঠিন।’

উদ্ধারের পর সোলমার কাউন্সিলিং করা হয়। সুস্থ হয়েই সে তার পরিবারকে দেখতে চায়। যে আশ্রয় কেন্দ্রে সোলমা ছিল, সেই কেন্দ্রের প্রধান কাউন্সিলর তার পরিবারের সাথে যোগাযোগ করে, এরপর বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিস ট্রাস্ট(বিএলএএসটি) যোগাযোগ করে কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের (সিএইসআরআই) সঙ্গে।

সোলমা দেশে ফেরার আগে আশ্রয় কেন্দ্রে তার পরিচয় নিশ্চিত করে কলকাতার বাংলাদেশ হাইকমিশন। সব কাজ শেষ হতে সময় লাগে এক বছরের বেশি। এতে সহায়তা করে কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও মিডিয়া।

Reneta

কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ এক পরিসংখ্যানে জানায়, ভারতের বিভিন্ন জেলে ৬ হাজার ১শ ৮৫ জন বিদেশী বন্দী রয়েছে। এর অর্ধেকেরও বেশি রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে। আর পশ্চিমবঙ্গের জেলে ৯৮ শতাংশই আবার বাংলাদেশী নাগরিক।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাচারমানবপাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাকাশে ধান চাষে সাফল্য চীনা নভোচারীদের

আগস্ট ৩, ২০২৬
পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের এমডি এস এম মাহবুবুল আলম

বিক্রয় ও মুনাফায় অবদানের স্বীকৃতি, ২৪ কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

আগস্ট ৩, ২০২৬

৫ আগস্ট ‘বর্ষা বিপ্লবের গান’, আর্টসেল-শিরোনামহীনসহ যারা গাইবেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি’ উপলক্ষে আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

‘এত রক্ত ও বিসর্জনের পর অর্জিত গণতন্ত্র ও সংসদই হওয়া উচিত রাজনীতির কেন্দ্রবিন্দু’

আগস্ট ৩, ২০২৬
ছবি: বিডিআরসিএস-আইএফআরসি জরিপ।

হামে আক্রান্ত ১০ পরিবারের ৯টিই চিকিৎসার খরচ মেটাতে নিয়েছে ঋণ: জরিপ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT